ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

আগামী নির্বাচনে খালেদা জিয়ার দলের পতন হবে বলেছেন : নাসিম

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:২৬:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৭ মার্চ ২০১৮
  • ৪৩১ বার

হাওর বার্তা ডেস্কঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আগামী নির্বাচনে খালেদা জিয়ার দলের পতন হবে। দল বিহীন নয় জনগণকে সঙ্গে নিয়েই একাদশ নির্বাচনে যাবে আওয়ামী লীগ। আজ শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রলীগের আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৯৮তম জন্মবার্ষিকীর আলোচনা সভায় তিনি একথা বলেন।

তিনি আরো বলেন, আমেরিকা, লন্ডন ও মালয়েশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে যেভাবে নির্বাচন হয় বাংলাদেশেও সেভাবে নির্বাচন হবে। নির্বাচনে কোন দল আসবে, কোন দল আসবে না সেটা দেখবে নির্বাচন কমিশন। আগামীতে দেশ অন্ধাকারে থাকবে নাকি আলোকিত হবে সেই সিদ্ধান্ত নিতে হবে দেশের ছাত্র সমাজকে।

বিএনপির নেতা মওদুদ আহমদের সমালোচনা করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, মওদুদ একজন বহুরূপী লোক। তিনি ভুলে গেছেন খালেদা জিয়া তাকে জেলে পাঠিয়েছিলো।

আলোচনা সভার প্রধান বক্তার বক্তব্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ বলেন, বিএনপি নেতাদের লজ্জিত হওয়া উচিত। তারা এমন একটি দলের কথা বলছেন যে দলের শীর্ষ নেতা-নেত্রীর দুর্নীতির অভিযোগ আদালতে প্রমাণিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও দুর্নীতির অভিযোগে শুধু দেশের আদালতে নয় বিদেশের আদালতে দন্ডিত হয়েছেন।

বিএনপির উদ্দ্যেশে তিনি আরো বলেন, মানুষকে পুড়িয়ে গণতন্ত্রের কথা বলবেন এটা দেশের জনগণ দেখতে চায় না। আপনাদের নেতাকর্মীরা পেট্রোলবোমা দিয়ে মানুষকে পুড়িয়ে হত্যা করেছে। আপনারা গণতন্ত্রের সংজ্ঞা ভালো করে পড়ুন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম বাঁধনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, ঢাবির সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান মফিজুর রহমাব, ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম সোহাগ, সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

আগামী নির্বাচনে খালেদা জিয়ার দলের পতন হবে বলেছেন : নাসিম

আপডেট টাইম : ০৪:২৬:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৭ মার্চ ২০১৮