ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

আওয়ামী লীগ কখনো বন্দুকের নলের সাহায্যে ক্ষমতায় আসেনি : কাদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৪৪:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মার্চ ২০১৮
  • ৪৪৩ বার

হাওর বার্তা ডেস্কঃ আওয়ামী লীগ কখনো বন্দুকের নলের সাহায্যে ক্ষমতায় আসেনি মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগের ক্ষমতার উৎস দেশের জনগণ। তাই আগামী নির্বাচনেও আওয়ামী লীগ নির্বাচনের মাধ্যমে জনগণের রায় নিয়েই ক্ষমতায় আসতে চায়। আওয়ামী লীগ কখনো বন্দুকের নলের সাহায্যে ক্ষমতায় আসেনি।

বেগম খালেদা জিয়ার দুর্নীতি মামলায় আদালতের রায় নিয়ে মিথ্যাচার করে জনগণকে বিভ্রান্ত না করতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি আহবান জানিয়েছেন সেতুমন্ত্রী। আজ দুপুরে রাজধানীর ধানমন্ডির একটি কনভেনশন সেন্টারে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের এক বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহবান জানান তিনি।

ওবায়দুল কাদের আরও বলেন, সরকার বিচার বিভাগের স্বাধীনতায় বিশ্বাস করে। আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিচার বিভাগকে নিয়ে যে সব অভিযোগ করছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে আদালত সাজা দিয়েছে। আদালতের বিষয় মাঠে এনে বিএনপির নেতারা মিথ্যাচার করে দেশের মানুষকে বিভ্রান্ত করছে।

সেতুমন্ত্রী বলেন, আমাদের সকল কাজই যে ভুল-ত্রুটির উর্ধ্বে তা নয়। তবে এ ভুল-ত্রুটি শোধরানোর মতো ইচ্ছা ও শক্তি আওয়ামী লীগের রয়েছে। আর আওয়ামী লীগের চেয়ে বেটার সরকার আগামীতে আর হবে না।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমীন ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খান অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

আওয়ামী লীগ কখনো বন্দুকের নলের সাহায্যে ক্ষমতায় আসেনি : কাদের

আপডেট টাইম : ০৮:৪৪:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মার্চ ২০১৮