ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

আগামী রোববার বিক্ষোভ করবে বিএনপি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০২:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মার্চ ২০১৮
  • ৬২৬ বার

হাওর বার্তা ডেস্কঃ পুলিশি হেফাজতে থাকা অবস্থায় ছাত্রদল নেতা জাকির হোসেন মিলনের মৃত্যুর ঘটনায় দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

আজ বৃহস্পতিবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, ঢাকা মহানগর উত্তরের সহসভাপতি ও তেজগাঁও থানা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন মিলনকে পাশবিক নির্যাতনে হত্যার প্রতিবাদে রোববার ঢাকা মহানগরের প্রতিটি থানায় এবং সারাদশে কালো ব্যাজ ধারণ করে বিক্ষোভ মিছিল করা হবে।

এছাড়া শুক্রবার ঢাকাসহ সারাদেশের মসজিদে মসজিদে বাদ জুমা তার জন্য দোয়া মাহফিলের আয়োজনের কথাও জানান রিজভী।

৬ মার্চ বিএনপির মানববন্ধন শেষ করে ফেরার সময় শাহবাগ থানা পুলিশ আটক করে জাকিরকে। পরে ডিবি পুলিশের তিন দিনের রিমান্ড শেষে রোববার সন্ধ্যায় তাকে কারাগারে পাঠানো হয়।

সোমবার সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়লে ছাত্রদল নেতাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সকাল পৌনে ৯টার দিকে চিকিৎসকরা জাকিরকে মৃত ঘোষণা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

আগামী রোববার বিক্ষোভ করবে বিএনপি

আপডেট টাইম : ১২:০২:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মার্চ ২০১৮