ঢাকা ০৪:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

প্রধান বিচারপতির পদত্যাগ দাবি আইনজীবী বিক্ষোভ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:২৭:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৪ মার্চ ২০১৮
  • ৩৭৯ বার

হাওর বার্তা ডেস্কঃ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন স্থগিত করায় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের পদত্যাগ চেয়ে বিক্ষোভ করেছে বিএনপিপন্থী আইনজীবীরা।

বিএনপিপন্থী আইনজীবীরা বিক্ষোভ মিছিল করে প্রধান বিচারপতির পদত্যাগসহ নানা স্লোগান দিতে থাকেন। আপিল বিভাগে থেকে বের হয়ে মিছিলসহ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবন প্রদক্ষিণ করেন তারা।

স্লোগান তারা বলেন, আইনজীবীদের দাবি এক, প্রধান বিচারপতির পদত্যাগ’ ‘এক দফা এক দাবি প্রধান বিচারপতি কবে যাবি’ ‘খালেদা জিয়া জেলে কেন, শেখ হাসিনা জবাব চাই’।

এর আগে বুধবার (১৪ মার্চ) সকাল সোয়া ৯টায় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার বিচারপতির সমন্বয়ে আপিল বিভাগের বেঞ্চ খালেদা জিয়ার জামিন স্থগিত করে রোববার শুনানির জন্য দিন নির্ধারণ করেন। শুধুমাত্র দুদকের আইনজীবীর বক্তব্য শুনে আদেশ দেয়ার পর আদালতের ভেতরেই ক্ষোভ প্রকাশ করেন বিএনপিপন্থী আইনজীবীরা।

এ সময় তারা প্রধান বিচারপতির সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে আদালত কক্ষ থেকে লজ্জা লজ্জা বলে বের হয়ে আসেন বিএনপিপন্থী আইনজীবীরা।

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়া বিচারিক আদালত। ওইদিন থেকেই তাকে পুরান ঢাকার নাজিমুদ্দীন রোডে কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী

প্রধান বিচারপতির পদত্যাগ দাবি আইনজীবী বিক্ষোভ

আপডেট টাইম : ০৩:২৭:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৪ মার্চ ২০১৮