ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

খালেদা জিয়ার জামিন রবিবার পর্যন্ত স্থগিত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০১:২১ পূর্বাহ্ন, বুধবার, ১৪ মার্চ ২০১৮
  • ৩৩১ বার

হাওর বার্তা ডেস্কঃ খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া জামিন আগামী রবিবার পর্যন্ত স্থগিত করেছেন আপিল বিভাগ। আজ বুধবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ৪ সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন।

খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে দুদক ও রাষ্ট্রপক্ষ পৃথক আবেদন করেছিল। চেম্বার বিচারপতি গতকাল মঙ্গলবার খালেদা জিয়ার জামিন স্থগিত না করে আবেদন দুটি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন।

আপিল বিভাগের আজকের কার্যতালিকায় ‘দুর্নীতি দমন কমিশন বনাম খালেদা জিয়া’ এবং ‘রাষ্ট্র বনাম খালেদা জিয়া’ শিরোনামে আবেদন দুটি যথাক্রমে ১ ও ২ নম্বর ক্রমিকে ছিল।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্ত খালেদা জিয়াকে গত সোমবার হাইকোর্ট ৪ মাসের জামিন দেন। এ আদেশ স্থগিত চেয়ে গতকাল সকালে প্রথমে দুর্নীতি দমন কমিশন (দুদক), এর পর রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে পৃথক আবেদন করে। দুপুরে তা চেম্বার বিচারপতির আদালতে ওঠে। শুনানি নিয়ে চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী আবেদন দুটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে আজ শুনানির জন্য পাঠান।

এদিকে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার জামিন মঞ্জুর করে হাইকোর্টের আদেশ গতকাল প্রকাশিত হয়। গতকাল বিকাল পৌনে ৫টার দিকে সংশ্লিষ্ট শাখা থেকে ওই আদেশ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানো হয় বলে জানিয়েছেন খালেদা জিয়ার এক আইনজীবী সগীর হোসেন।

গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ৫ বছর এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ৫ জনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দেন বিচারিক আদালত। রায়ের পর থেকে নাজিমুদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে আছেন খালেদা জিয়া।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

খালেদা জিয়ার জামিন রবিবার পর্যন্ত স্থগিত

আপডেট টাইম : ১১:০১:২১ পূর্বাহ্ন, বুধবার, ১৪ মার্চ ২০১৮