ঢাকা ০৫:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

নাসিরনগরে সংগ্রাম ও সুন্দরগঞ্জে শামিম জয়ী হয়েছেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৪:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১৪ মার্চ ২০১৮
  • ৩৬৯ বার

হাওর বার্তা ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বিএম ফরহাদ হোসেন সংগ্রাম জয়ী হয়েছেন। অন্যদিকে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের উপ-নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী শামিম হায়দার পাটোয়ারী লাঙ্গল প্রতীক নিয়ে জয় লাভ করেছেন।

সহকারী রিটার্নিং অফিসার শফিকুর রহমান জানিয়েছেন নাসিরনগরে ৭৪ কেন্দ্রের সবকটির ফলাফলে আওয়ামী লীগ প্রার্থী বিএম ফরহাদ হোসেন সংগ্রাম পেয়েছেন ৮২ হাজার ২৯৬ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী রেজুয়ান আহমেদ পেয়েছেন ৩৩ হাজার ৫৮৪ ভোট। অপর প্রার্থী ইসলামী ঐক্যজোটের প্রার্থী আশরাফুল হক পেয়েছেন ২২৮৭ ভোট। মোট দুই লাখ ১৪ হাজার ভোটারের মধ্যে মোট ভোট পড়েছে এক লাখ ১৯ হাজার ২২৯ ভোট।

ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা প্রয়াত মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ছায়েদুল হকের মৃত্যুতে শূন্য হওয়া এই আসনে তিন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

ব্রাহ্মণবাড়ীয়া-১ নির্বাচনী এলাকার প্রতিটি সাধারণ ভোটকেন্দ্রে ৮ পুলিশসহ ২২ জন এবং গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রে ১০ পুলিশসহ ২৪ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।

মোবাইল টিমে ২৭৩ ও স্ট্রাইকিং ফোর্সে ১৩০ পুলিশ, স্ট্রাইকিং ফোর্সে ১শ’ জন এপিবিএন, প্রতিকেন্দ্রে ১৪ জন করে ১ হাজার ৩৬ আনসার সদস্য, মোবাইল টিমে ৪০ জন এবং স্ট্রাইকিং ফোর্সে ১০ ব্যাটালিয়ান আনসার এবং ৭ প্লাটুন বিজিবি ও র‌্যাবের ২৬টি মোবাইল টিম মোতায়েন হয়।

এদিকে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের উপ-নির্বাচনে ১০৯ কেন্দ্রের সবকটির ফলাফলে জাতীয় পার্টির প্রার্থী ব্যারিস্টার শামিম হায়দার পাটোয়ারী লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ৭৮ হাজার ৯২৬ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আফরুজা বারী নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৬৮ হাজার ৯১৩ ভোট। এছাড়া গণফ্রন্টের শরিফুল ইসলাম (মাছ) প্রতীক নিয়ে পেয়েছেন ৬৭৬ ভোট ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) জিয়া জামান খান আম প্রতীক নিয়ে পেয়েছেন ৩৯৯ ভোট।

সড়ক দুর্ঘটনায় আহত গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের আওয়ামী লীগ-দলীয় সাংসদ গোলাম মোস্তফা আহমেদের মৃত্যুতে শূন্য হওয়া এ আসনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

গাইবান্ধা-১ নির্বাচনী এলাকার প্রতিটি সাধারণ ভোটকেন্দ্রে ৮ পুলিশসহ ২২ জন এবং গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রে ১০ পুলিশসহ ২৪ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।

মোবাইল টিমে ৩০১ ও স্ট্রাইকিং ফোর্সে ১৬০ পুলিশ, মোবাইল টিমে ১৫০ জন এবং স্ট্রাইকিং ফোর্সে ১৫০ এপিবিএন, প্রতিকেন্দ্রে ১৪ জন করে ১ হাজার ৫২৬ আনসার সদস্য, মোবাইল টিমে ১৭২ জন এবং স্ট্রাইকিং ফোর্সে ১৫০ ব্যাটালিয়ান আনসার এবং ৮ প্লাটুন বিজিবি ও র‌্যাবের ১৮টি মোবাইল টিম মোতায়েন করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

নাসিরনগরে সংগ্রাম ও সুন্দরগঞ্জে শামিম জয়ী হয়েছেন

আপডেট টাইম : ১০:২৪:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১৪ মার্চ ২০১৮