ঢাকা ০৫:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

কারাগারে সমঝোতা প্রস্তাব, মিডিয়ার সংবাদ উদ্ভট সংবাদ করছে : ফখরুল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:২১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মার্চ ২০১৮
  • ৪২২ বার

হাওর বার্তা ডেস্কঃ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কয়েকটি মিডিয়া উদ্ভট সংবাদ করছে। গতকালও একটি পত্রিকায় পড়লাম, আমরা নাকি সমঝোতা প্রস্তাব নিয়ে কারাগারে ম্যাডামের সঙ্গে সাক্ষাত করতে গিয়েছিলাম। এরা এসব ভ্রান্ত তথ্য কোথায় পায় আমি জানি না! খালেদা জিয়াকে আমরা আইনি পদক্ষেপের মাধ্যমেই বের করে আনবো।

আজ মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিএনপি চেয়াপার্সন খালেদা জিয়া এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এর মুক্তির দাবিতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট আয়োজিত আলোচনা সভায় তিনি এমন অভিযোগ করেন।

সরকার নানা ছলচাতুরি করে বিএনপি চেয়াপার্সন খালেদা জিয়াকে কারাগারে আটকে রাখছে বলে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, সরকার যতো ছলছাতুরি করুক না কেন আমাদের চেয়ারপার্সনকে আমরা মুক্ত করে আনবো। আমরা আইনি লড়াই চালিয়ে যাবো, একই সঙ্গে রাজপথে আন্দোলনেরও বিকল্প নেই। তবে আমাদের আন্দোলন শান্তিপূর্ণ।

খালেদা জিয়া বের হলে ক্ষমতাসীনদের মসনদ বানের জলে ভেসে যাবে বলেও হুমকি দেন ফখরুল।

তিনি বলেন, ফখরুল আরও বলেন, তবে আইন কোথায় আছে আজ দেশে? আইন তো তার মতো কাজ করছে না। তাই আমাদেরকে রাজপথে নামতে হবে।

খালেদা জিয়া জেলে যাওয়ার পর তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আরো বেশি ঐক্যবদ্ধ ও শক্তিশালী হয়েছে বলেও মন্তব্য করেন ফখরুল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

কারাগারে সমঝোতা প্রস্তাব, মিডিয়ার সংবাদ উদ্ভট সংবাদ করছে : ফখরুল

আপডেট টাইম : ০৩:২১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মার্চ ২০১৮