ঢাকা ০৫:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

বিএনপি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে : ওবায়দুল কাদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:০৪:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মার্চ ২০১৮
  • ৩৩৫ বার

হাওর বার্তা ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি মুখে অনেক কথা বললেও, দলটি ভেতরে ভেতরে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে।

তিনি আরো বলেন, খালেদা জিয়ার জামিনের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে এত হাই প্রোফাইল মামলা হওয়া সত্ত্বেও আইন, আদালত এবং বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে।

আজ মঙ্গলবার মিরপুর ১২ নম্বরে সংসদ সদস্য ইলয়াস মোল্লার বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপির সঙ্গে কোন সমঝোতা হয়নি, হবেও না। আর খালেদা জিয়া নিজের সুবিধার্থে বিনাদোষে তার সঙ্গে গৃহকর্মী ফাতেমাকে আটকে রেখেছেন।

আগুনে ক্ষতিগ্রস্তদের বিষয়ে ঢাকার ডিসিকে নির্দেশ দেওয়া হয়েছে উল্লেখ করে কাদের বলেন, যাদের ঘড়বাড়ি পুড়ে গেছে তাদের তালিকা তৈরি করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। বস্তিবাসীদের জন্য সরকার স্থায়ী আবাসনের ব্যবস্থার কাজ শুরু করেছে।

এছাড়া তিনি বলেন, ইউএস বাংলার বিমান দুর্ঘটনায় সরকার যে আন্তরিক তার প্রমাণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিঙ্গাপুর সফর সংক্ষিপ্তকরণের মাধ্যমেই হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, সংসদ সদস্য ইলয়াস মোল্লাসহ অন্য নেতৃবৃন্দ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

বিএনপি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে : ওবায়দুল কাদের

আপডেট টাইম : ০৩:০৪:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মার্চ ২০১৮