ঢাকা ০৫:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

সুন্দরগঞ্জ ও নাসিরনগরে আসনে উপনির্বাচনের ভোট চলছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫৮:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মার্চ ২০১৮
  • ৩৫৪ বার

হাওর বার্তা ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) ও গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে উপনির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকাল আটটায় ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকাল চারটা পর্যন্ত। ব্রাহ্মণবাড়িয়া-১ আসন থেকে আওয়ামী লীগের টিকেটে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হওয়া ছায়েদুল হক গত বছরের ১৬ ডিসেম্বর মারা যান। আর সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য গোলাম মোস্তফা ১৯ ডিসেম্বর ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান। দুই সাংসদের মুত্যুতে আসন দুটি শূন্য হলে উপনির্বাচনের বাধ্যবাধকতা তৈরি হয়। পরে ৪ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করে। ঘোষিত তফসিল অনুযায়ী আজ  এই দুটি আসনে ভোটগ্রহণ চলছে।

আসন দুটিতে বিএনপি-জামায়াত জোট ও সমমনারা নির্বাচন বর্জন করায় আওয়ামী লীগের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়ছে জাতীয় পার্টির প্রার্থীরা। আসন দুটির উপ-নির্বাচনে ক্ষমতাসীন দল কেন্দ্র দখল করতে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছে জাতীয় পার্টি।

গত রবিবার প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সঙ্গে দেখা করে এই শঙ্কার কথা জানিয়েছেন সংসদে প্রধান বিরোধী দলের নেতারা। বৈঠক শেষে সাংবাদিকদের রুহুল আমীন হাওলাদার বলেন, ‘আমাদের কী কী আশঙ্কা আছে তার একটি লিখিত কপি প্রধান নির্বাচন কমিশনারের কাছে দিয়েছি। আমরা শুনেছি, সুন্দরগঞ্জে বাইরের অনেক লোক ঢুকেছে, অনেক জেলা থেকে তারা এসেছে এবং তারা কেন্দ্র দখল করবে।’‘এর আগের নির্বাচনগুলোতেও তারা এগুলো করে ব্যবধান রেখে জয়যুক্ত হয়েছে। এবারও তা করতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

সুন্দরগঞ্জ ও নাসিরনগরে আসনে উপনির্বাচনের ভোট চলছে

আপডেট টাইম : ১২:৫৮:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মার্চ ২০১৮