ঢাকা ০৫:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

সোহরাওয়ার্দীতে উদ্যানে আবারও জনসভার ঘোষণা দিয়েছে বিএনপির

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩৩:২৩ অপরাহ্ন, সোমবার, ১২ মার্চ ২০১৮
  • ৩৬৫ বার

হাওর বার্তা ডেস্কঃ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আবারও জনসভা করার ঘোষণা দিয়েছে বিএনপি। আজ সোমবার এখানে জনসভা করার অনুমতি চেয়েও মেলেনি বিধায় আগামী ১৯ মার্চ ফের একই কর্মসূচি ডেকেছে তারা।

আজ সোমবার বেলা সোয়া ১১টার দিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ কর্মসূচির ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘আমরা আশা করবো সরকারের বোধোদয় হবে, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি পালনে তারা সহযোগিতা করবে। অনেকে মনে করছেন, এটা আমাদের দুর্বলতা, এটা দুর্বলতা নয়, আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি।’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবিতে ১৯ মার্চ সোহরাওয়ার্দীতে জনসভা ঘোষণার পাশাপাশি ফখরুল ১৫ মার্চ চট্টগ্রাম, ২৪ মার্চ বরিশাল এবং ৩১ মার্চ রাজশাহী বিভাগীয় শহরে একই কর্মসূচির ঘোষণা দেন।

গত ৮ ফেব্রুয়ারি বিএনপি প্রধান খালেদাকে দুর্নীতি মামলায় কারাগারে পাঠানোর পর থেকে তার মুক্তি দাবিতে মানববন্ধন, অবস্থান, অনশন, পতাকা প্রদর্শনের মতো কর্মসূচি চালিয়ে যাচ্ছে বিএনপি। আন্দোলন কর্মসূচিরই অংশ হিসেবে সোমবার জনসভা ডেকেছিল দলটি। কিন্তু ‘নিরাপত্তার স্বার্থে’ তাদের জনসভায় অনুমতি দেওয়া থেকে বিরত থাকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

সোহরাওয়ার্দীতে উদ্যানে আবারও জনসভার ঘোষণা দিয়েছে বিএনপির

আপডেট টাইম : ১২:৩৩:২৩ অপরাহ্ন, সোমবার, ১২ মার্চ ২০১৮