ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

বিএনপিকে গণতন্ত্র রক্ষা করতে হবে না : ওবায়দুল কাদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:০৫:৪৪ অপরাহ্ন, রবিবার, ১১ মার্চ ২০১৮
  • ৮১১ বার

হাওর বার্তা ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি গত ৫ জানুয়ারি নির্বাচনে অংশ না নিয়ে এবারও তার পুনরাবৃত্তি ঘটাবে কিনা এটা তাদের বিষয়। এতে সরকারের কোনো দায় নেই। দেশে-বিদেশে বাংলাদেশের গণতন্ত্র নিয়ে কোনো প্রশ্ন নেই। বিএনপিকে গণতন্ত্র রক্ষা করতে হবে না। তাদের গণতন্ত্রের নমুনা পেট্রোল বোমা দিয়ে মানুষ হত্যা করা।

আজ রোববার বেলা পৌনে ১২ টায় দাউদকান্দি গোমতি সেতু এলাকায় কাঁচপুর-মেঘনা, গোমতির দ্বিতীয় সেতু নির্মাণ এবং বিদ্যমান সেতু পুর্নবাসন প্রকল্প ও গোমতি সেতুর সুপার স্ট্রাকচার কাজের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, এবারও বিএনপি যদি এমন (পেট্রোল বোমা) আন্দোলন করে তাহলে তারা আরও সংকুচিত হয়ে যাবে। জনগণ তাদের প্রতিহত করবে।

তিনি বলেন, মির্জা ফখরুল বলেছেন খালেদা জিয়া ছাড়া তারা নির্বাচনে আসবেন না, এটা তাদের দলীয় বিষয়। তাদের নির্বাচনে নিয়ে আসা সরকারের কোনো দায় নেই। খালেদা জিয়ার রায়ের বিষয়ে সরকার কোনো হস্তক্ষেপ করেনি। এ সময় সড়ক ও জনপথ অধিদফতর এবং জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

বিএনপিকে গণতন্ত্র রক্ষা করতে হবে না : ওবায়দুল কাদের

আপডেট টাইম : ০৫:০৫:৪৪ অপরাহ্ন, রবিবার, ১১ মার্চ ২০১৮