ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

৭ মার্চে গণজমায়েতের প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩৬:০৪ অপরাহ্ন, সোমবার, ৫ মার্চ ২০১৮
  • ৩৩৬ বার

হাওর বার্তা ডেস্কঃ ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে রাজধানীতে বৃহত্তর গণজমায়েতের প্রস্তুতি নিচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এ জনসভাকে আগামী জাতীয় নির্বাচনের শোডাউনে পরিণত করতে ইতোমধ্যেই সর্বশক্তি নিয়োগ করেছে দলটি।

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের চূড়ান্ত পর্বে ১৯৭১ সালের ৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ভাষণ দেন। গত বছরের অক্টোবরে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা-ইউনেসকো বঙ্গবন্ধুর ওই ভাষণকে বিশ্ব ঐহিত্যের স্বীকৃতি দেয়।

বঙ্গবন্ধুর ৭ মার্চের ওই ভাষণের মধ্যদিয়ে মুক্তিযু্দ্ধের চূড়ান্ত প্রস্তুতি শুরু করে বাঙালি জাতি। বঙ্গবন্ধু তার ভাষণে মুক্তিকামী মানুষকে মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেন। ওই ভাষণই ছিলো স্বাধীনতার ঘোষণা।

ঐহিহাসিক ৭ মার্চ উপলক্ষে দিবসটিতে প্রতি বছরই রাজধানীতে জনসভা করে আওয়ামী লীগ। তবে এ বছর ৭ মার্চকে একটু ব্যক্তিক্রম হিসেবে দেখছে ক্ষমতাসীন দল। ইউনেসকোর স্বীকৃতির পর প্রথমবারের মতো দিবসটি উদযাপিত হতে যাচ্ছে। ইইনেসকোর স্বীকৃতিকে প্রাধান্য দিয়ে এবারের ৭ মার্চে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার কর্মসূচি নিয়েছে দলটি।

সম্প্রতি দুর্নীতি মামলায় খালেদা জিয়ার সাজা ও সাজা পরবর্তীতে বিএনপির আন্দোলনসহ বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশেই বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দলের নেতাকর্মীদের মাঠে রাখতে চায় আওয়ামী লীগ। এরই অংশ হিসেবে ৭ মার্চে ঢাকায় বৃহত্তর জনসমাবেশ ঘটানোর প্রস্তুতি চলছে। ঢাকার পাশাপাশি সারা দেশে জেলা, উপজেলা পর্যায়েও জনসভা, সমাবেশেরে কর্মসূচি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে আওয়ামী লীগ নেতারা জানান, আওয়ামী লীগ ও এর সহযোগী এবং ভ্রাতৃপ্রতীম সংগঠন এবং দলের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাদের জনসভা সফল করতে নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকায় যেন স্মরণকালের বৃহৎ জনসমাগম ঘটানো যায় সেই ধরনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সকল পর্যায়ের নেতাদের। নির্দেশনা অনুযায়ী কাজ করছেন নেতারা। ঢাকা মহানগর উত্তর-দক্ষিণে থানা, ওয়ার্ড ও মহানগরের অন্তর্গত ইউনিয়নে কর্মীসভা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন নেতাকর্মীরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

৭ মার্চে গণজমায়েতের প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ

আপডেট টাইম : ১২:৩৬:০৪ অপরাহ্ন, সোমবার, ৫ মার্চ ২০১৮