ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

খালেদা জিয়ার মুক্তি দাবিতে ফের দুই দিনের নতুন কর্মসূচী দিয়েছে বিএনপি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৪:২৫ অপরাহ্ন, রবিবার, ৪ মার্চ ২০১৮
  • ৩৪২ বার

হাওর বার্তা ডেস্কঃ দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবিতে ফের দুই দিনের নতুন কর্মসূচী দিয়েছে বিএনপি। মঙ্গলবার ঢাকা সহ সারা দেশে মানববন্ধন এবং বৃহস্পতিবার ঢাকা সহ সারাদেশে অবস্থান কর্মসূচী পালন করবে বিএনপি। আজ রোববার সকালে বিএনপির সিনিয়র যুগ্ম রুহুল কবির রিজভী এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। উভয় কর্মসূচী সকাল ১১টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ১ ঘন্টা পালন করা হবে।

রিজভী সরকারের সমালোচনা করে বলেন, আওয়ামীলীগ কোমর বেঁধে নির্বাচনী প্রচারে নেমেছে। গতকাল প্রধানমন্ত্রী খুলনাত নৌকা মার্কার ভোট চেয়েছেন। একতরফাভাবে প্রচারনা চালাচ্ছেন তারা। বিএনপি নির্বাচন কমিশনকে অভিযোগ করলেও কোনো ব্যবস্থা নেয়নি।

তিনি বলেন, আওয়ামীলীগ গণতন্ত্র ও আইনের শাসনের শত্রু। তারা একতরফা নির্বাচনের জন্যই খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাগারে রেখেছে। আবারো ফাঁকা মাঠে গোল দিতে চায়। কিন্তু বেগম খালেদা জিয়া ছাড়া দেশে কোনো নির্বাচন হবেনা, হতে দেয়া হবেনা।

রিজভী বলেন, নির্বাচন কমিশনের কেন কিছু করার থাকবে? কারণ ইসিতো সরকারের মাইক্রোফোন হিসেবে কাজ করছে। তারা চাকরী হারানোর ভয়ে প্রধানমন্ত্রীর নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে কিছুই বলছে না। কারণ শেখ হাসিনার বিরুদ্ধে ব্যবস্থা নিলে তাদের পরিণতি হবে প্রধান বিচারপতি এস কে সিনহার মতো।

তিনি বলেন, সরকার আগামী নির্বাচনে পরাজয়ের ভয়ে বেগম খালেদা জিয়াকে মিথ্যা সাজানো মামলায় কারাগারে পাঠিয়েছে। কারণ বেগম জিয়া নির্বাচনের মাঠে থাকলে জনগণ তার সাথে মাঠে নেমে আসবে। আর বর্তমান ভোটার বিহীন সরকারের একদলীয় শাসনের পথ রুদ্ধ হবে।

রিজভী বলেন, খালেদা জিয়াকে ছাড়া দেশে কোনো নির্বাচন হতে দেয়া হবে না। আওয়ামীলীগের এককভাবে ভোট করে ক্ষমতা দখলের স্বপ্ন এ দেশের মানুষ কখনও পূরণ হতে দিবে না। তারা তাদের নেত্রীকে মুক্ত করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবী আদায় করবে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন দলের ভাইস চেয়ারম্যান এজেডএম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, এম এ মালেক, আমিরুল ইসলাম খান আলীম, সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, সহদপ্তর সম্পাদক বেলাল আহমেদ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

খালেদা জিয়ার মুক্তি দাবিতে ফের দুই দিনের নতুন কর্মসূচী দিয়েছে বিএনপি

আপডেট টাইম : ১২:০৪:২৫ অপরাহ্ন, রবিবার, ৪ মার্চ ২০১৮