ঢাকা ০৫:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

ওবায়দুল কাদেরের মা আর নেই

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৪:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৮
  • ৩৮৫ বার

হাওর বার্তা ডেস্কঃ বাবাকে হারানোর দুই যুগ পর মাকেও হারিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ সোমবার রাত ১০টা ৩৫ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন ৯২ বছর বয়সী বেগম ফজিলাতুন্নেসা পৃথিবী ছেড়ে চলে যান। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

ছেলে সরকারের প্রভাবশালী মন্ত্রী হলেও ফজিলাতুন্নেসা নোয়ালাখীর কোম্পানিগঞ্জের রাজাপুর গ্রামে নিজের বাড়িতে থাকতেই পছন্দ করতেন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন ওবায়দুল কাদেরের মা।

২৩ ফেব্রুয়ারি সকাল সাড়ে আটটায় কোম্পানীগঞ্জে গ্রামের বাড়ি স্ট্রোক করেন ফজিলাতুন্নেসা। সেদিন বিকাল ৩টার দিকে তাকে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। গতকাল সন্ধ্যায় হাসপাতালে গিয়ে মায়ের পাশে সময় কাটান ওবায়দুল কাদের। এ সময় তিনি মায়ের সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।

বেগম ফজিলাতুন্নেসার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোকবার্তায় তিনি মৃতের আত্মার শান্তি কামনা করেন বলেন, এই মহীয়সী নারীর মৃত্যুতে গভীর শূন্যতার সৃষ্টি হলো, যা অপূরণীয়। আওয়ামী লীগ হারালো একজন অভিভাবককে। রত্নগর্ভা এই মা সবসময় অনুপ্রেরণা যুগিয়েগেছেন।

ওবায়দুল কাদেরসহ চার ছেলে এবং ছয় মেয়ে রেখে গেছেন ফজিলাতুন্নেছা। একক পরিবারের এই যুগে সন্তানদের একসঙ্গে বেঁধে রেখেছিলেন তিনি। ফজিলাতুন্নেছার এক ছেলে আবদুল কাদের মির্জা নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র। তার আরেক সন্তান শিক্ষকতার সঙ্গে জড়িত।

মঙ্গলবার কোম্পানিগঞ্জে জোহর নামাজের পর সরকারি মুজিব কলেজ মাঠে মরহুমার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। ওবায়দুল কাদেরের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক বিভাগের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা আবু নাছের এ তথ্য জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

ওবায়দুল কাদেরের মা আর নেই

আপডেট টাইম : ১২:০৪:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৮