হাওর বার্তা ডেস্কঃ পুরোদমে কাজ চলছে দম ফেলার সময় নেই। কেউ টাইলস এর কাজ আবার কেউ লাগাচ্ছে গ্লাস দেখেই মনে হচ্ছে অল্প কিছু দিনের মধ্যে পরিপূর্ণতাভাবে ভবনটি। গতকাল রবিবার সকালে সরজমিনে গিয়ে এই অবস্থা দেখা যায়।

দেশের প্রাচীন রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ পেতে যাচ্ছে তাদের নতুন ১০ তলা রাজনৈতিক ভবন। আর এটিই দেশের প্রথম ডিজিটাল রাজনৈতিক ভবন হতে যাচ্ছে।

নির্মাণ সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, এখন পর্যন্ত যে পরিমাণ কাজ বাকি আছে তাতে আরও ১ মাস লাগতে পারে। তবে তারা চাইলে ১৭ মার্চ ভবনটি উদ্বোধন করতে পারে।

ভবন নির্মাণ-সংশ্লিষ্টরা জানিয়েছেন, দলের নিজস্ব ফান্ড থেকে ১০ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য ভবনটি সামনের দেয়ালের দু’পাশ কাচ দিয়ে ঘেরা আর মাঝখানে সিরামিকের ইটের বন্ধনে গড়ে উঠবে। এর সামনের দেয়ালজুড়ে দলের সাইনবোর্ডসহ দলীয় স্লোগান ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’, চার মূলনীতি, ভাষা আন্দোলন ‘৫২, মুক্তিযুদ্ধ ‘৭১ প্রভৃতি শব্দ খোদাই করে লেখা থাকবে।
ভবনের সামনে-পেছনে ছেড়ে দেওয়া জায়গায় হবে বাগান। এই ভবনের সামনে ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে স্থায়ী স্মৃতিসৌধ নির্মাণ ছাড়াও দেয়ালে ওই গ্রেনেড হামলায় নিহত আইভী রহমানের ছবি রাখারও পরিকল্পনা রয়েছে।

এছাড়া ভবনের চার ও পাঁচতলায় দলের কেন্দ্রীয় কার্যালয় ছাড়াও সহযোগী-ভ্রাতৃপ্রতিমসহ সমমনা অন্যান্য সংগঠনের কার্যালয় হিসেবে ব্যবহৃত হবে। সাত, আট ও নয়তলায় দলীয় সভাপতি, সাধারণ সম্পাদক, সভাপতিমণ্ডলীর সদস্য, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, বিষয়ভিত্তিক সম্পাদকসহ কেন্দ্রীয় নেতাদের কক্ষ থাকবে।

ভবনের বিভিন্ন তলায় থাকবে ডিজিটাল লাইব্রেরি, সেমিনার রুম এবং সাংবাদিক লাউঞ্জ। আধুনিক প্রযুক্তিতে নির্মিতব্য ভবনটিতে থাকবে দুটি স্বতন্ত্র কার পার্কিং, একাধিক লিফট, সিঁড়ি, কার লিফটসহ ভূমিকম্প ও অগ্নিপ্রতিরোধের ব্যবস্থা।
ভবনের ছাদে থাকবে হেলিপ্যাড, যেখানে সরাসরি হেলিকপ্টার অবতরণ করতে পারবে। পুরান ঢাকার কে এম দাশ লেনের রোজ গার্ডেনে ১৯৪৯ সালের ২৩ জুন আত্মপ্রকাশের পর আওয়ামী লীগের কার্যালয় স্থানান্তরের ঘটনা ঘটেছে বেশ কয়েকবার। ১৯৮১ সালে শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি হওয়ার পর ২৩ বঙ্গবন্ধু এভিনিউর বর্তমান ভবনটি ভাড়া নিয়ে কেন্দ্রীয় কার্যালয় স্থাপন করা হয়। এই ভবন ছাড়াও ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় ও নির্বাচনী কার্যালয়ও রয়েছে।
Reporter Name 
























