ঢাকা ০৫:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

কাফনের কাপড় পরে ঘুরছেন কে এই ‘রিজভী’

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০১:২৪ অপরাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০১৮
  • ৪৬৯ বার

হাওর বার্তা ডেস্কঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে কাফনের কাপড় পরে গলায় ফেস্টুন ঝুলিয়ে রাজধানীর নয়াপল্টন এলাকায় ঘুরছেন রিজভী হাওলাদার নামে এক সমর্থক।

বিএনপি নেতা-কর্মীদের কাছে তিনি ‘পাগলা রিজভী’ নামেই পরিচিত। গত কয়েকদিন ধরেই নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তাকে কাফনের কাপড় পরিহিত অবস্থায় দেখা যায়। বৃহস্পতিবার দুপুরেও যথারীতি দেখে মেলে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে।

সারা শরীর জড়িয়ে এবং মাথা মুড়ানো কাফনের কাপড় পরার সাথে দেখা যায় খালেদা জিয়ার মুক্তি দাবি সম্বলিত ফেস্টুন। সেখানে লেখা রয়েছে, অন্যায় অবিচার আর কতকাল। সেখানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ছবির সাথে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি দেখা যায়। এছাড়া ডান পাশে কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছবিও লক্ষ্য করা যায়।

অবশ্য ফেস্টুনের নিচের দিকে রিজভী হাওলাদারের ছবি ঝুলানো রয়েছে। নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে যখন তাকে দেখা যায়, তখন সেখানে বেশকিছু পুলিশও অবস্থান করছিল। সবাই তাকে নিয়ে হাসাহাসি করতে দেখা যায়।

রিজভীর গায়ে ঝুলানো ফেস্টুনে লেখা রয়েছে, ‘অন্যায় অবিচার আর কতকাল। আমার মাকে মুক্তি দে, নইলে আমায় জেলে দে। আমার মায়ের মুক্তি না হওয়া পর্যন্ত আমরণ অনশণ করবো। গণতন্ত্রের রক্ষক মা জননী বেগম খালেদা জিয়ার পাগল ছেলে রিজভী হাওলাদার।’

কথা হয় পাগলা রিজভীর সাথে। হাওর বার্তাকে তিনি জানান, প্রায় সপ্তাহ ধরেই তিনি এই পোশাকে আছেন।

খেয়েছেন কি না জানতে চাইলে রিজভী হাওলাদার বলেন, ‘আমাদের দেশনেত্রীকে মুক্তি না দেওয়া পর্যন্ত কিছুই খামু না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

কাফনের কাপড় পরে ঘুরছেন কে এই ‘রিজভী’

আপডেট টাইম : ১২:০১:২৪ অপরাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০১৮