ঢাকা ০৮:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

খালেদা জিয়ার রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:১০:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০১৮
  • ৩৪৯ বার

হাওর বার্তা ডেস্কঃ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিচারিক আদালতের দেয়া রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ (২০ ফেব্রুয়ারি) বেলা ৩টার দিকে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আপিল করা হয়।

এর আগে, জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল ও জামিন আবেদনের প্রস্তুতিতে দফায় দফায় বৈঠক করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আইনজীবীরা।

বিএনপি নেত্রীর জ্যেষ্ঠ আইনজীবীদের মধ্যে ব্যারিস্টার মওদুদ আহমদ, জমির উদ্দিন সরকার, খন্দকার মাহবুব হোসেন, এ জে মোহাম্মদ আলী, জয়নুল আবেদীন, মাহবুব উদ্দিন খোকন, ছানাউল্লাহ মিয়া উপস্থিত ছিলেন বৈঠকে। বিএনপি নেতাদের মধ্যে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

আগের দিন সোমবার বিকেলে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ের সার্টিফায়েড কপি বা সত্যায়িত অনুলিপি পান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আইনজীবীরা।

প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্টের অর্থ আত্মসাতের মামলায় ঢাকার ৫ নম্বর বিশেষ জজ ড. মো. আখতারুজ্জামান গত ৮ ফেব্রুয়ারি রায় ঘোষণা করেন। রায়ে খালেদা জিয়ার পাঁচ বছর কারাদণ্ড হয় এবং তাকে কারাগারে পাঠানো হয়। রায় ঘোষণার পর ওই দিনই খালেদা জিয়ার পক্ষে রায়ের অনুলিপি চেয়ে আবেদন করা হয়। এরপর গত ১২ ফেব্রুয়ারি অনুলিপির জন্য ৩ হাজার পৃষ্ঠার কোর্টফোলিও আদালতে দাখিল করেন খালেদা জিয়ার আইনজীবীরা।

মামলাটিতে খালেদা জিয়ার বড় ছেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ৫ আসামির ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া রায়ে আসামিদের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা জরিমানা করা হয়।

দণ্ডিত অপর চার আসামি হলেন- কাজী সালিমুল হক কামাল ওরফে ইকোনো কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রাক্তন সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান। দণ্ডিতদের মধ্যে তারেক রহমান, কামাল সিদ্দিকী ও মমিনুর রহমান পলাতক রয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী

খালেদা জিয়ার রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল

আপডেট টাইম : ০৪:১০:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০১৮