ঢাকা ০৫:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

বিএনপি না আসলে আগামী জাতীয় সংসদ নির্বাচন বন্ধ হবে না : এরশাদ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:০৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০১৮
  • ৩২৬ বার

হাওর বার্তা ডেস্কঃ জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী হবে। কেউ আসুক বা না আসুক। আওয়ামী লীগ আছে আমরাও আছি। দুটি দল থাকলেই নির্বাচন হবে। আজ মঙ্গলবার দুপুরে রংপুর সার্কিট হাউজে সাংবাদিকদের এক প্রশ্নের  জবাবে তিনি এ কথা বলেন।

এরশাদ বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করুক না করুক তাতে কিছুই যায় আসে না। তাদের জন্য নির্বাচন বন্ধ হবে না, নির্বাচন হবে। সেই নির্বাচনে জাতীয় পার্টি অংশ নেবে।

বিএনপি নির্বাচনে না এলে তা গ্রহণযোগ্য হবে কি না- এমন প্রশ্নের জবাবে এরশাদ বলেন, দশম সংসদ নির্বাচনেতো বিএনপি আসেনি। এবারে জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেবে। অতএব নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রায় সম্পর্কে তিনি বলেন, রাজনীতি করলে জেলে যেতে হয়। তাই বিএনপি নেত্রীর রায় নিয়ে কোনো মন্তব্য করতে চাই না।

নির্বাচনে জাতীয় পার্টি কত আসনে প্রার্থী দেবে জিজ্ঞাসা করলে তিনি সাংবাদিকদের বলেন, জাতীয় নির্বাচনে আমি নির্বাচন ৩ শ আসনে প্রার্থী দেব।

এ সময় জাপার প্রেসিডিয়াম সদস্য প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফাসহ দলের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে ঢাকা থেকে বিমান যোগে সৈয়দপুর বিমান বন্দরে নামেন এরশাদ। সেখান থেকে সরাসরি মোটর শোভা যাত্রা সহকারে রংপুর সার্কিট হাউজে আসেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

বিএনপি না আসলে আগামী জাতীয় সংসদ নির্বাচন বন্ধ হবে না : এরশাদ

আপডেট টাইম : ০৪:০৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০১৮