ঢাকা ০৫:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

আগাম নির্বাচনের সম্ভাবনা দেখছেন জাতীয় পার্টির এরশাদ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৩:১১ অপরাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০১৮
  • ৩০৮ বার

হাওর বার্তা ডেস্কঃ আগাম নির্বাচনের সম্ভাবনা দেখছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদ। রোববার রাজধানীর বনানীতে নিজ কার্যালয়ে জাপা নেতৃত্বাধীন সম্মিলিত জাতীয় জোটের (ইউএনএ) লিয়াজো কমিটির বৈঠকে তিনি এ কথা বলেন। বৈঠক সূত্র জানায়, এরশাদ মনে করেন, আগেভাগেই নির্বাচন হতে পারে।

বিএনপিকে অপ্রস্তুত অবস্থায় রেখে, আগাম নির্বাচন দিতে পারে সরকার। তাই তিনি বৈঠকে বলেন, নির্বাচন আর দূরে নেই। এখন থেকেই প্রস্তুতি শুরু করতে হবে। আর মার্চের মহা-সমাবেশে লাখো মানুষ জমায়েত করে ভোটের প্রচার শুরু করবেন।

উল্লেখ্য আগামী ২৪ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে মহা-সমাবেশ করবে জাপা। এ কর্মসূচির প্রস্তুতির অংশ হিসেবেই ৫৮ দলীয় জোট ইউএনএর লিয়াজো কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। জোটের একমাত্র নিবন্ধিত শরিক দল ইসলামী ফ্রন্ট এবং দুই মোর্চা, ইসলামী মহাজোট ও জাতীয় জোটের নেতারা অংশ নেন।

বৈঠকের পর জাপা মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন ও দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হয়। জাপা নেতৃত্বাধীন জোট আগামী নির্বাচনে এককভাবে ৩০০ আসনে প্রার্থী দেবে। তৃণমূলের মতামত নিয়ে প্রার্থী যাচাই-বাছাই চলছে।

তিনি আরও বলেন, উন্নয়নের স্বার্থে কখনও কখনও সরকারে থাকাটা বাঞ্ছনীয় হয়ে ওঠে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

আগাম নির্বাচনের সম্ভাবনা দেখছেন জাতীয় পার্টির এরশাদ

আপডেট টাইম : ১২:২৩:১১ অপরাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০১৮