ঢাকা ০৫:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

খালেদার মুক্তির দাবিতে স্মারকলিপি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৩৪:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০১৮
  • ৩৮৮ বার

হাওর বার্তা ডেস্কঃ দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছেন দলটির ঢাকা জেলার নেতা-কর্মীরা।

জেলা বিএনপির সভাপতি দেওয়ান মোঃ সালাহ উদ্দিন ও সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাকের নেতৃত্বে শতাধিক নেতা-কর্মী রোববার বেলা ১১টার দিকে জেলা ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জড়ো হন। এরপর কয়েকজন ভেতরে গিয়ে জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিনের কাছে স্মারকলিপি পৌঁছে দেন।

বিএনপির এই কর্মসূচি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

খালেদা জিয়াকে নির্দোষ দাবি করে স্মারকলিপিতে অভিযোগ করা হয়েছে, জাল নথির ওপর ভিত্তি করে সাজানো মামলায় খালেদা জিয়াকে সাজা দিয়ে কারাগারে বন্দি করা হয়েছে। বানোয়াট মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে সাজা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন। তাই তার বিরুদ্ধে ঘোষিত রায়টিও প্রহসনমূলক ও বিস্ময়কর। কারণ জিয়া অরফানেজ ট্রাস্টের টাকা তসরুপের কোনো ঘটনাই ঘটেনি। বেগম জিয়ার কোথাও কোনো স্বাক্ষর নেই এবং কোথাও তার কোনো সংশ্লিষ্টতা নেই।

বিএনপির ঢাকা জেলা শাখার নেতা-কর্মীরা খালেদা জিয়ার অবিলম্বে নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান।

অন্যদের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার জিয়াউর রহমান, ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম পল, রাশেদুল হাসান রাশেদ, যুগ্ম সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদি, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুর রহমান বাবুল, ছাত্রদলের সভাপতি হাজী মাসুম প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

খালেদার মুক্তির দাবিতে স্মারকলিপি

আপডেট টাইম : ০৫:৩৪:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০১৮