ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

আওয়ামী লীগে সরকারের পাতানো ফাঁদে পা দেয়নি বিএনপি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৩:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০১৮
  • ৩৯৯ বার

হাওর বার্তা ডেস্কঃ জিয়া ট্রাস্ট চ্যারিটেবল মামলার রায়ে সাজা হওয়া বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আওয়ামী লীগ সরকারের পাতানো ফাঁদে পা দেয়নি বিএনপি, এমনটাই মনে করেন দলের শীর্ষ নেতারা।

তবে বিএনপি’র এমন মন্তব্যকে উড়িয়ে দিয়ে আওয়ামী লীগের শীর্ষ নেতারা বলছেন, সরকার কারো জন্য ফাঁদ পাতেনি, ফাঁদে পড়েওনি। বরং দুর্নীতির পক্ষে আন্দোলনে নেমে বিএনপি দুর্নীতিবাজ দল হিসেবে প্রমাণিত হয়েছে বলেও মন্তব্য করেন সরকারি দলের নেতারা।

৫ জানুয়ারির নির্বাচনের পর কয়েক দফা আন্দোলনের ডাক দিয়েও সফল হয়নি বিএনপি। উল্টো নানামুখী চাপে কোণঠাসা হয়ে পড়ে দলটি। লাগাতার অবরোধ চলাকালে বিভিন্ন স্থানে চোরাগোপ্তা হামলার ঘটনা ঘটলেও রাজধানীর রাজপথে নামতেই পারেনি দলের নেতাকর্মীরা।

গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ে বেগম খালেদা জিয়া ও তার বড় ছেলে তারেক রহমানকে সাজা দেয়ার পর থেকে অনেকটাই বদলে গেছে দলটির আন্দোলনের চিত্রপট। দলীয় চেয়ারপারসনের মুক্তি দাবিতে ঢাকার রাজপথে নেমে একের পর এক কর্মসূচিতে যোগ দিচ্ছেন কর্মী ও সমর্থকরা।

রায় নিয়ে চরম অসন্তোষ থাকলেও রাজনৈতিক বিবেচনায় বিষয়টিকে ‘শাপে বর’ হিসেবেই দেখছেন দলটির শীর্ষ নেতারা। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেন, যে সব কর্মীরা এতদিন নিশ্চুপ ছিল। ঘরে বসে ছিল। যে মুহূর্তে খালেদা জিয়াকে জেলে নিয়েছে তারা আবেগে মাঠে নেমেছে। তারা কর্মসূচিতে যোগদান করেছে। বিএনপি সবচেয়ে লাভবান হয়েছে।

বিএনপি শান্তিপূর্ণ আন্দোলনে থাকায় ক্ষমতাসীনরা হতাশ হয়ে পড়েছেন বলেও মন্তব্য করেন এই দায়িত্বশীল নেতা। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেন, বিএনপি একটি সুশৃঙ্খল দল। এমন ফাঁদ পেতেছিল সরকার। বিএনপি সেই ফাঁদে পরে নাই। এখন আওয়ামী লীগ হতাশ।

তবে আন্দোলনকে ঘিরে বিএনপি’র এমন মন্তব্যকে ‘প্রলাপ’ হিসেবেই দেখছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হক হানিফ বলেন, অপ্রাসঙ্গিক কথা বলে তারা নিজেরা সান্তনা খোঁজে বেড়াচ্ছে। এটা পাগলে প্রলাপ ছাড়া কিছুই না। আওয়ামী লীগ কারো জন্যে ফাঁদও পাতে নাই। আর সেই পাতা ফাঁদে পাও দেয়নি।

আওয়ামী লীগ বলছে, এই কর্মসূচির মাধ্যমে দুর্নীতির পক্ষে অবস্থান নেয়ায় বিএনপি আরো বিতর্কিত হয়েছে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হক হানিফ আরো বলেন, খালেদা জিয়া যখন জেলখানাতে গেলেন তখন কয়জন লোক তার জন্যে আহাজারি করেছে! বিএনপি যে খালেদা জিয়ার মুক্তির জন্যে যা করছে তাতে প্রমাণিত। বিএনপি দুর্নীতিবাজ দল।

আগামী নির্বাচনে জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করবে বলে আওয়ামী লীগ নেতারা মন্তব্য করলেও এই আন্দোলনের মাধ্যমে নির্বাচনের আগে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা বিএনপি’র।

সূত্র : সময় টিভি

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

আওয়ামী লীগে সরকারের পাতানো ফাঁদে পা দেয়নি বিএনপি

আপডেট টাইম : ১১:০৩:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০১৮