ঢাকা ০১:১৬ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা ‘ভালো হয়ে যাও মাসুদ’, আলোচিত বিআরটিএ কর্মকর্তা এবার ঢাকায় বদলি

আজ রাতে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:২৮:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০১৮
  • ২৯৩ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে যাত্রাবিরতির পর আজ রাতে দেশে ফিরবেন। ইতালি ও ভ্যাটিকান সিটিতে ৪ দিনের সরকারি সফর শেষে গত বৃহস্পতিবার সকালে রোম থেকে তিনি আবুধাবি পৌঁছান।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক মুখপাত্র জানান, প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহনকারী ইতিহাদ এয়ারওয়েজের একটি ফ্লাইট সেখানকার স্থানীয় সময় বেলা দেড়টার দিকে আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে।

তিনি জানান, ফ্লাইটটি শনিবার রাত ৮টার দিকে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

ইতালি ও ভ্যাটিকান সিটিতে ৪ দিনের সরকারি সফর শেষ করে স্থানীয় সময় বুধবার সকাল ১০টায় (বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ৩টা) আবুধাবির উদ্দেশে রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন শেখ হাসিনা।

আন্তর্জাতিক কৃষি উন্নয়ন সংস্থার (ইফাদ) প্রেসিডেন্ট গিলভার্ড হুয়াংবোর আমন্ত্রণে ইতালিতে ইফাদের পরিচালনা পর্ষদের বার্ষিক বৈঠকে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পোপ ফ্রান্সিসের আমন্ত্রণে শেখ হাসিনা হলি সি (ভ্যাটিকান সিটি) সফর করেন এবং পোপ ও সেক্রেটারি স্টেট অব ভ্যাটিকান সিটি কার্ডিনাল পিয়েত্রো প্যারোলিনের সঙ্গে বৈঠক করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ

আজ রাতে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০৯:২৮:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০১৮