ঢাকা ০১:১৬ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা ‘ভালো হয়ে যাও মাসুদ’, আলোচিত বিআরটিএ কর্মকর্তা এবার ঢাকায় বদলি

বাংলাদেশ-মিয়ানমারের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক শুরু

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৩০:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী ২০১৮
  • ৩৯২ বার

হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেওয়ার বিষয়ে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠকে বসেছেন মিয়ানমারের স্বরাষ্ট্রমন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল কিউ সোয়ে।

আজ শুক্রবার দুপুর ২টা ৫০ মিনিটে মিয়ানমারের প্রতিনিধি দল সচিবালয়ে যায়। সচিবালয়ে তাদের লালগালিচা ও গার্ড অব অনার সংবর্ধনা দেওয়া হয়। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে ছিলেন। বৈঠকে বাংলাদেশের ১৭ সদস্য এবং মিয়ানমারের ১৪ সদস্য অংশ নিয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানা গেছে, বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের বিপুল সংখ্যক রোহিঙ্গা নাগরিকদের প্রত্যাবাসন প্রক্রিয়ার অগ্রগতি হচ্ছে বৈঠকের মূল আলোচ্য বিষয়। এ ছাড়া ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক পাচার ও চোরাচালান বন্ধ, সীমান্ত সমস্যা সমাধান এবং সীমান্ত রক্ষীবাহিনীর মধ্যে সম্পর্ক উন্নয়ন নিয়ে বৈঠকে আলোচনা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ

বাংলাদেশ-মিয়ানমারের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক শুরু

আপডেট টাইম : ০৫:৩০:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী ২০১৮