ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

অক্ষমতাকে শান্তিপূর্ণ আন্দোলনে কৌশল হিসেবে প্রচার করছে বিএনপি : কাদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:২২:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী ২০১৮
  • ৩৬১ বার

হাওর বার্তা ডেস্কঃ ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আন্দোলনের অক্ষমতাকে বিএনপি শান্তিপূর্ণ আন্দোলনের কৌশল হিসেবে প্রচার করছে।

কাদের বলেন, খালেদা জিয়ার সাজা ও বন্দি হওয়ার প্রতিক্রিয়ায় জনগণ কোনো সাড়া শব্দ করেনি। এটা হবে না তা বিএনপি ভাবেনি। এটা তাদের ভুল। এখন অক্ষমতার অজুহাতকে তারা শান্তিপূর্ণ কর্মসূচি পালনের কৌশল হিসেবে প্রচার করছে।

নারায়ণগঞ্জের কাঁচপুরে দ্বিতীয় সেতু নির্মাণের বিদ্যমান প্রকল্পের সুপার স্ট্রাকচার কাজের উদ্বোধনকালে আজ শুক্রবার সকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, খালেদা জিয়ার গ্রেফতারের পর তারা অনশন, অবস্থান ও বিভিন্নভাবে প্রতিবাদ করেছে, কোথাও তো পুলিশ বাধা দেয়নি। তারা আদালতের বিরুদ্ধে কর্মসূচি পালন করছে, এটা তাদের মনে রাখতে হবে। এই কর্মসূচি সরকারের বিরুদ্ধে নয়।

ক্ষমতাসীন দলের এই নেতা বলেন, আমরা প্রতিদ্বন্দ্বিতাবিহীন নিরামিষ নির্বাচনে যেতে চাই না।

তিনি বলেন, আসলে বিএনপি নিজেরাই যদি নির্বাচন থেকে সরে দাঁড়ায় এবং সরে দাঁড়ানোর প্রতিবাদ যদি তারা প্রদর্শন করতে চায় তাহলে আমাদের তো কিছু করার নেই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

অক্ষমতাকে শান্তিপূর্ণ আন্দোলনে কৌশল হিসেবে প্রচার করছে বিএনপি : কাদের

আপডেট টাইম : ০৪:২২:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী ২০১৮