ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হার্ট ভাল রাখে ও খারাপ কোলেস্টরল দূর করে কিসমিস

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৩৯:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী ২০১৮
  • ৩১৫ বার

হাওর বার্তা ডেস্কঃ পায়েস কিংবা পোলাও, কয়েকটি কিসমিস তাতে দিলে, স্বাদ কয়েক গুণ বেড়ে যায়। কিন্তু শুধু কিসমিসের অনেক গুণ সম্পর্কে অনেকেরই অজানা। প্রতিদিন এক কাপ করে কিসমিস ভেজানো পানি খেলে পাওয়া যায় বিশেষ উপকারিতা।

আমাদের আজকের এই প্রতিবেদন থেকে জেনে নিন, কী কী ফল পাবেন কিসমিস ভেজানো পানি পান করলে—

১। কিসমিসে থাকে পটাশিয়াম, যা হার্টকে ভাল রাখে এবং খারাপ কোলেস্টরল দূর করতে সাহায্য করে।

২। এতে রয়েছে আয়রন। যা রক্ত স্বল্পতা কমাতে বিশেষভাবে সাহায্য করে।

৩। কিসমিসে কার্বোহাইড্রেট রয়েছে যা শক্তি জোগায়। নারীরাই বিশেষত রক্তাল্পতায় ভোগেন, তাই চিকিৎসকরা বলেন কিসমিস খাওয়া মহিলাদের স্বাস্থ্যের পক্ষে বিশেষ উপকারী।

৪। এছাড়াও নিয়মিত কিসমিস খেলে বা কিসমিস ভেজানো পানি খেলে লিভারও ভাল থাকে। যারা প্রায়ই পেটের গন্ডগোলে ভোগেন তাদের জন্য এই পানি বিশেষ উপকারী।

৫। কিসমিস ভেজানো পানি খেলে শরীরে জৈব রাসায়নিক প্রক্রিয়া শুরু হয়। যার ফলে রক্ত পরিশোধিত হয়।

৬। কিসমিস ভেজানো পানি খেলে লিভারের পাশাপাশি কিডনিও খুব ভাল থাকে। আর কিডনি ও লিভার দুটো ভাল থাকলে হজমও ভালভাবে হয়।

কীভাবে বানাবেন কিসমিস ভেজানো পানি-

২ কাপ পানিতে ১৫০ গ্রাম কিসমিস ভিজিয়ে রাখতে হবে সারা রাত। গাঢ় রংয়ের কিসমিস বেশি উপকারী। কিসমিসগুলি ভালভাবে ধুয়ে, সারা রাত ভিজিয়ে রাখুন। পরেরদিন সকালে কিসমিস ছেঁকে নিয়ে সেই পানি হালকা গরম করে খালি পেটে খেয়ে নিন। এর পরে আধ ঘণ্টা আর অন্য কিছু খাবেন না। সপ্তাহে অন্তত তিনদিন এই পানি খেলে সুস্থ থাকবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

হার্ট ভাল রাখে ও খারাপ কোলেস্টরল দূর করে কিসমিস

আপডেট টাইম : ০৩:৩৯:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী ২০১৮