ঢাকা ০১:১৭ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা ‘ভালো হয়ে যাও মাসুদ’, আলোচিত বিআরটিএ কর্মকর্তা এবার ঢাকায় বদলি

আগামীকাল শনিবার সন্ধ্যায় দেশে ফিরছেন : প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৯:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী ২০১৮
  • ৩২১ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাজধানী আবুধাবিতে যাত্রাবিরতির পর শনিবার দেশে ফিরবেন। প্রধানমন্ত্রী ইতালি ও ভ্যাটিকান সিটিতে চার দিনব্যাপী সরকারি সফর শেষে গতকাল বৃহস্পতিবার সকালে রোম থেকে আবুধাবি এসে পৌঁছান।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সেখান থেকে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে যাত্রাবিরতির পর শনিবার সন্ধ্যায় দেশে ফিরে আসবেন।

তিনি বলেন, এর আগে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী ইতিহাদ এয়ারওয়েজের একটি বিমান আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ইউএইতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান ও ঊর্ধ্বতন কর্মকর্তারা বিমানবন্দরে তাকে স্বাগত জানান।

ইতালিতে প্রধানমন্ত্রী আন্তর্জাতিক কৃষি উন্নয়ন সংস্থার (ইফাদ) প্রেসিডেন্ট গিলভার্ড হুয়াংবোর আমন্ত্রণে ইফাদের পরিচালনা পর্ষদের বার্ষিক বৈঠকে যোগদান করেন।

পোপ ফ্রান্সিসের আমন্ত্রণে শেখ হাসিনা হলি সিটি (ভ্যাটিকান সিটি) সফর করেন এবং পোপ ও সেক্রেটারি স্টেট অব ভ্যাটিকান সিটি কার্ডিনাল পিয়েত্রো প্যারোলিনের সঙ্গে বৈঠক করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ

আগামীকাল শনিবার সন্ধ্যায় দেশে ফিরছেন : প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ১০:৩৯:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী ২০১৮