ঢাকা ০১:১৬ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা ‘ভালো হয়ে যাও মাসুদ’, আলোচিত বিআরটিএ কর্মকর্তা এবার ঢাকায় বদলি

সোনার বাংলা গড়তে শিক্ষার্থীদের দায়িত্ব নিতে হবে : রাষ্ট্রপতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২২:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী ২০১৮
  • ৩৩৩ বার

হাওর বার্তা ডেস্কঃ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন। অনুষ্ঠানের মধ্যমণি রাষ্ট্রপতি আবদুল হামিদ। তার বক্তব্যে এসে গ্র্যাজুয়েটদের উদ্দেশ্য করে বলেছেন, ‘এবার লাঙ্গলের জোয়াল কাঁধে পড়বে। এতদিন বাবার টাকায় চলেছ, এখন আর তা চলবে না। এবার নিজের পায়ে দাঁড়াতে হবে। অবস্থা বড়ই কঠিন।’

গতকাল বৃহস্পতিবার বিকেলে সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেখানে এক হাজার ৭৩৩ জন গ্র্যাজুয়েট সনদ অর্জন করেন।

সমাবর্তনে কৃষিখাতে বাংলাদেশের সাফল্য অভাবনীয় উল্লেখ করে এর পেছনে কৃষকদের পাশাপাশি কৃষিবিদদের অবদানের কথা তুলে ধরেন রাষ্ট্রপতি। বলেন, ‘তারা (কৃষিবিদ) পরিবেশ উপযোগী প্রযুক্তি উদ্ভাবনসহ সব পর্যায়ে তা দ্রুত হস্তান্তর ও বিস্তারেও ভূমিকা রাখছেন।’

কৃষিতে উন্নতি ধরে রাখতে হলে কৃষকরা যেন চাষাবাদ করে লাভবান হতে পারে, সেদিনে নজর রাখারও তাগাদা দেন রাষ্ট্রপতি। বলেন, ‘কৃষিতে উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে হলে কৃষকপর্যায়ে কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে হবে।’

এসময় উপস্থিত ছিলেন, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফরাস উদ্দিন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান আবদুল মান্নান, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গোলাম শাহী আলম, রেজিস্টার বদরুল ইসলাম শোয়েব প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ

সোনার বাংলা গড়তে শিক্ষার্থীদের দায়িত্ব নিতে হবে : রাষ্ট্রপতি

আপডেট টাইম : ১০:২২:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী ২০১৮