ঢাকা ১২:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী সহজ ম্যাচ কঠিন করে অবিশ্বাস্য জয়ে সেমিতে বাংলাদেশ কিশোরগঞ্জ পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৮ কোটি ২১ লাখ টাকা, বিশ্বাসের অনন্য নজির মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা,বোর্ড চেয়ারম্যানের বিচারকদের প্রধান দায়বদ্ধতা নিজের বিবেকের কাছে: আইনমন্ত্রী প্রযোজক হিসেবে নতুন যাত্রায় সবার ভালোবাসা চাইলেন বুবলী শ্রমিক দলের নতুন কমিটি, আহ্বায়ক আমান ও সদস্যসচিব শিমুল ক্ষমতা ধরে রাখতে মরিয়া নেতানিয়াহু, ইসরায়েলে হতে পারে রাজনৈতিক সংঘাত পুলিশে নতুন ১৪ হাজার পদ অনুমোদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিস ইউনিভার্সের মঞ্চে মাতৃত্বের গল্প তুলে ধরবেন মাহি

আজ সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০১৮
  • ৩৪৯ বার

হাওর বার্তা ডেস্কঃ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনে যোগ দিতে রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ একদিনের সংক্ষিপ্ত সফরে আজ বৃহস্পতিবার সিলেট যাচ্ছেন। দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট যাচ্ছেন তিনি। দুপুর ২টায় সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতির সিলেট সফরকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। এ ব্যাপারে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। সিলেট মহানগর পুলিশের (এসএমপির) পক্ষ থেকেও জারি করা হয়েছে গণবিজ্ঞপ্তি। রাষ্ট্রপতির সফরসূচি অনুযায়ী আজ দুপুর ২টায় সিলেট পৌঁছার পর হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.) মাজার জিয়ারত করবেন রাষ্ট্রপতি। এরপর বেলা সাড়ে ৩টায় যোগ দেবেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সমবর্তনে। বিকেল ৫ টায় বিমানযোগে আবার ঢাকায় ফিরবেন তিনি।

কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ বদরুল ইসলাম শোয়েব জানান, সমাবর্তন অনুষ্ঠান সফলে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সিকৃবির সমাবর্তন বক্তা থাকবেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. ফরাস উদ্দিন। অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সমাবর্তনে ১ হাজার ৩৬৫ জন গ্র্যাজুয়েট যোগ দেবেন বলে জানান তিনি।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মুহম্মদ আবদুল ওয়াহাব জানান, রাষ্ট্রপতির সফর উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়েছে এসএমপি। রাষ্ট্রপতিকে চার স্তরের নিরাপত্তা দেয়া হচ্ছে। রাষ্ট্রপতির আগমন উপলক্ষে মহানগরের ১৮টি পয়েন্টে চৌকি বসিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

এসএমপির পক্ষ থেকে রাষ্ট্রপতির সফর নির্বিঘ্ন করতে মঙ্গলবার গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, রাষ্ট্রপতির সিলেট সফরকালে সমাবর্তনে উপস্থিতি ও বিভিন্ন স্থান পরিদর্শনকালে প্রয়োজন অনুযায়ী মহানগরের বিভিন্ন প্রবেশ মুখের রাস্তাঘাট ও যানবাহন নিয়ন্ত্রণ ও প্রয়োজনে সাময়িক বন্ধ রাখা হবে। এ ছাড়া জনসাধারণকে সন্দেহজনক ব্যাগ, থলে, পুটলা, সুটকেস, টিফিন ক্যারিয়ার বা এ জাতীয় কোনো বস্তু পরিবহন না করতে বিশেষ ভাবে অনুরোধ করা হয়েছে।

কোনো সন্দেহজনক ব্যক্তির আবাসিক এলাকা, মার্কেট বা আবাসিক হোটেলে অবস্থান বা চলাচল পরিলক্ষিত হলে এসএমপি পুলিশকে অবগত করার অনুরোধ জানানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

আজ সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি

আপডেট টাইম : ১২:২৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০১৮