হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) আবদুল কাহার আকন্দের চাকরির মেয়াদ আবারও এক বছর বাড়ানো হয়েছে। এ ছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সহকারী পরিচালক পদমর্যাদার দুই কর্মকর্তার চাকরির মেয়াদ বেড়েছে দুই বছর।
গতকাল বধুবার বিকালে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুহাম্মদ আবদুল লতিফ স্বাক্ষরিত পৃথক তিনটি প্রজ্ঞাপনে এসব তথ্য জানা গেছে।
প্রজ্ঞাপনে বলা হয়, আবদুল কাহার আকন্দের চুক্তির মেয়াদ আগের চুক্তির ধারাবাহিকতায় এবং অনুরূপ শর্তে চলতি বছরের ১৫ জানুয়ারি অথবা যোগদানের দিন থেকে পরবর্তী এক বছরের জন্য বৃদ্ধি করা হলো।
পৃথক প্রজ্ঞাপনে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সহকারী পরিচালক আবদুর রাজ্জাক খানের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ চলতি বছরের ২০ মার্চ থেকে আগামী দুই বছরের জন্য বৃদ্ধি করা হয়েছে।
একই ট্রাইবুনালের সহকারী পরিচালক মনোয়ারা বেগমের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ চলতি বছরের ১ জানুয়ারি থেকে পরবর্তী দুই বছরের জন্য বাড়ানো হয়।
Reporter Name 























