ঢাকা ০১:০২ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা ‘ভালো হয়ে যাও মাসুদ’, আলোচিত বিআরটিএ কর্মকর্তা এবার ঢাকায় বদলি

কোর্ট রায় দিয়েছে এতে আমাকে গালি দেওয়ার কী যুক্তি থাকতে পারে : প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৪১:২৬ অপরাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০১৮
  • ৩৩৭ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মামলার রায়ের কথা উল্লেখ করে বলেছেন, ‘কোর্ট রায় দিয়েছে, এতে আমাকে গালি দেওয়া বা আমাদের সরকারের বিরুদ্ধে আন্দোলন করার কী যুক্তি থাকতে পারে, সেটা তো আমরা বুঝি না।

গতকাল মঙ্গলবার স্থানীয় সময় রাতে ইতালির রোমে প্রবাসী বাংলাদেশিদের দেওয়া এক সংবর্ধনায় এই কথা বলেন শেখ হাসিনা।

গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণা করেন বিশেষ আদালতের বিচারক ডা. মো. আখতারুজ্জামান। রায়ে তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন। এ ছাড়া বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ পাঁচ আসামিকে ১০ বছর করে কারাদণ্ড এবং দুই কোটি ১০ লাখ টাকা করে জরিমানা করা হয়।

প্রধানমন্ত্রী বলেন, ‘এই মামলা তো আওয়ামী লীগ দেয়নি। ২০০৭-এ মামলা দিয়েছে। ২০০৮-এ মামলা শুরু। ১০ বছর মামলা চলেছে। ২৩৬টা দিন মামলার তারিখ পড়েছে। এই ২৩৬ দিনের মধ্যে খালেদা জিয়া কোর্টে হাজির হয়েছে মাত্র ৪০ দিন। তাঁর আপত্তিতে তিনবার কোর্ট বন্ধ হয়েছে।’

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা নিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘জনগণের টাকা আত্মসাৎ করবে, এতিমের টাকা আত্মসাৎ করবে। এতিমের আত্মসাৎ করবে, এটা তো কোরআন শরিফেই আছে, এটা মহাঅন্যায়, এতিমের সম্পদ কেউ আত্মসাৎ করতে পারে না। আল্লাহই বিচার করে।’

ইতালি আওয়ামী লীগের নেতাকর্মীরা বঙ্গবন্ধুকন্যাকে স্বাগত জানান। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, পঁচাত্তরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর দেশ পিছিয়ে পড়েছিল। কারণ, যারা অবৈধভাবে দেশের নেতৃত্বে আসে, তাঁরা কখনো দেশের উন্নয়ন চায়নি।

এর আগে একই দিনে ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্টের (ইফাদ) ৪১তম পরিচালনা পরিষদের উদ্বোধনী অধিবেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বুধবার স্থানীয় সময় রাত ১০টায় আবুধাবির উদ্দেশে ইতালি ছাড়বেন শেখ হাসিনা। ১৬ ফেব্রুয়ারি দেশে ফিরবেন প্রধানমন্ত্রী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ

কোর্ট রায় দিয়েছে এতে আমাকে গালি দেওয়ার কী যুক্তি থাকতে পারে : প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০৩:৪১:২৬ অপরাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০১৮