ঢাকা ০১:০৩ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা ‘ভালো হয়ে যাও মাসুদ’, আলোচিত বিআরটিএ কর্মকর্তা এবার ঢাকায় বদলি

দুর্নীতির বিচার অব্যাহত থাকবে বলে জানিয়েছেন : প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩৪:৫২ অপরাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০১৮
  • ৩৩৩ বার

হাওর বার্তা ডেস্কঃ দুর্নীতির বিচার অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন,  দুর্নীতি ও সন্ত্রাস যারা করবে, জঙ্গিবাদের সঙ্গে যারা জড়িত তাদের বিচার হতেই হবে। কারণ বাংলাদেশটাকে আমরা একটা শান্তিপূর্ণ পরিবেশে আনতে চাই। বাংলাদেশের উন্নয়ন চাই। গতকাল মঙ্গলবার ইতালির রোমে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক সংবর্ধনা অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রীর সফরকালীন আবাসস্থল পার্ক দ্যা প্রিনসিপি গ্র্যান্ড হোটেলে এ সংবর্ধনা আয়োজন করে ইতালি আওয়ামী লীগ।

বিএনপি নেত্রী খালেদা জিয়া, তার ছেলে তারেক জিয়া ও কোকো রহমানসহ দলটির নেতাদের
সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, খালেদা জিয়ার আমলে বাংলাদেশ পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়। খালেদা জিয়া একজন প্রধানমন্ত্রী হয়েও কালো টাকা সাদা করেছেন। এ টাকা কোথা থেকে এলো।

বিএনপি ক্ষমতায় থেকে দেশকে দুর্নীতির আখড়ায় পরিণত করে বলেও মন্তব্য করে শেখ হাসিনা। বিগত সময়ে বিএনপির নির্বাচন ঠেকানো ও সরকারে বিরোধী আন্দোলনের সহিংসতায় তিনি হতাহত ও ক্ষয়ক্ষতির পরিসংখ্যান তুলে ধরেন প্রধানমন্ত্রী।

বিএনপি ক্ষমতায় থেকে আওয়ামী লীগ নেতাকর্মীদের হত্যা, নির্যাতন, জঙ্গিবাদ সৃষ্টি, ২১ আগস্টের গ্রেনেড হামলার মাধ্যমে হত্যা চেষ্টা করেছে বলেও অভিযোগ করেন শেখ হাসিনা। বিএনপি নেত্রী খালেদা জিয়া এতিমের টাকা নিজের কাছে কুক্ষিগত করতে গিয়ে ধরা খেয়েছেন বলে মন্তব্য করেন শেখ হাসিনা।

তিনি বলেন, টাকাগুলো বিদেশ থেকে এসেছিলো এতিমদের জন্য, সে টাকা এতিমদের কাছে যায়নি, তাদের ব্যক্তিগত তহবিলে চলে গিয়েছিলো। টাকাগুলো কোনো এতিমের কাছে গেছে। হ্যাঁ যদি খালেদা জিয়া বলতেন আমার দুই ছেলে এতিম তার জন্য রেখেছি।

প্রধানমন্ত্রী বলেন, আমার প্রশ্ন আজকে যারা বিএনপি দরদি, আমাদের আঁতেলরাও আছে তারা বলে দুই কোটি টাকার জন্য কে এত মামলা। তাহলে দুর্নীতির করার জন্য একটা সিলিং থাকবে যে এত কোটি পর্যন্ত দুর্নীতি করা জায়েজ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ

দুর্নীতির বিচার অব্যাহত থাকবে বলে জানিয়েছেন : প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ১২:৩৪:৫২ অপরাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০১৮