ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

বিএনপির সংকট ঘনীভূত করার জন্য তারেক রহমানই যথেষ্ট : ওবায়দুল কাদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৪৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০১৮
  • ৭৯০ বার

আওয়ামী লীগ, বিএনপি, খালেদা জিয়া, তারেক রহমান, ওবায়দুল কাদের, rtvonline

হাওর বার্তা ডেস্কঃ বিএনপির সংকট আমরা ঘনীভূত করবো না। তাদের সংকট ঘনীভূত করার জন্য তারেক রহমানই যথেষ্ট। বললেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ মঙ্গলবার রাজধানীর হোটেল রেডিসনের বিপরীতে এয়ারপোর্ট রোডে বিআরটিএ’র নিয়মিত ভ্রাম্যমাণ অভিযান পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ বিএনপির ভাঙন চায় না, সেই চেষ্টাও করবে না। তবে বিএনপি ভাঙার জন্য তারা নিজেরাই দায়ী হবে। খালেদার জন্য মানুষ রাস্তায় নামেনি। বিএনপির জন্য কী নামবে? তিনি বলেন, খালেদা জিয়ার আপিলের সুযোগ আছে। জামিন হবে কিনা সেই সিদ্ধান্ত নেবেন আদালত। আপিলের ভিত্তিতে এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন আদালত।

এক্ষেত্রে কোনো ধরনের হস্তক্ষেপ করবে না সরকার। সেতুমন্ত্রী বলেন, বিএনপির মতো বড় দলের নির্বাচনে থাকা দরকার। তারা একবার বলছে যেকোনো পরিস্থিতিতে নির্বাচনে যাবে, আবার বলছে খালেদাকে ছাড়া নির্বাচনে যাবে না। তারা আসলে কোনটা চায়? মানুষ এখন আর আন্দোলনের মুডে নেই, নির্বাচনের মুডে আছে বলেও উল্লেখ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

বিএনপির সংকট ঘনীভূত করার জন্য তারেক রহমানই যথেষ্ট : ওবায়দুল কাদের

আপডেট টাইম : ০৪:৪৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০১৮