ঢাকা ০২:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
অতিরিক্ত ডিআইজির ভাড়া বাসায় মাদক পার্টি, আটক ৮৫ জনের কারাদণ্ড সবাইকে ঐক্যবদ্ধ থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে হবে : শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী সংখ্যালঘু কিংবা সংখ্যাগরিষ্ঠ নয়, আমরা সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী জানাল জেদ্দা কনস্যুলেট পৃথক অভিযোগে সৌদির কারাগারে ছিলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত নজরুল-সুইটি হাজারো ডিসেম্বর আসবে, কিন্তু শেখ হাসিনা আসবে না ৩৮ হাজার আখচাষিকে প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী ধর্মের ভিত্তিতে কোনো বৈষম্য নয়, সবার পরিচয় বাংলাদেশি: স্বরাষ্ট্রমন্ত্রী নভেম্বর থেকে ঢাকায় নতুন নিয়ম, এক রুটে চলবে এক কোম্পানির বাস ইয়েমেনে হুথিদের হামলায় নিহত ৭৩ বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফির ফাইনালে বাংলাদেশ ও ভারত

শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদানে পুরস্কার পাচ্ছেন : শিক্ষামন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:০৮:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০১৮
  • ৩৩৩ বার

হাওর বার্তা ডেস্কঃ শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ‘ওয়ার্ল্ড এডুকেশন কংগ্রেস গ্লোবাল অ্যাওয়ার্ড-২০১৭’ মনোনীত হয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৩ ও ২৪ নভেম্বর মুম্বাইয়ে অনুষ্ঠেয় ষষ্ঠ ওয়ার্ল্ড এডুকেশন কংগ্রেস সম্মেলনে তাকে এ পুরস্কার দেওয়া হবে। শিক্ষাক্ষেত্রে নেতৃত্ব ও অবদানের স্বীকৃতি হিসেবে ব্যক্তিগত ক্যাটাগরিতে তিনি এ পুরস্কার পাচ্ছেন। অ্যাওয়ার্ড হিসেবে একটি ট্রফি ও সাইটেশন প্রদান করা হবে।

ওয়ার্ল্ড এডুকেশন কংগ্রেসের অ্যাওয়ার্ডস ও একাডেমিক কমিটির চেয়ারম্যান এডওয়ার্ড স্মিথ শিক্ষামন্ত্রীকে পাঠানো পত্রে বলেন, ‘শিক্ষাক্ষেত্রে আপনার নেতৃত্ব ও অবদান সুপরিচিত। এ ক্ষেত্রে আপনি গুরুত্বপূর্ণ ও আইকনিক ব্যক্তি। শিক্ষামন্ত্রীকে তিনি চিন্তাবিদ, কর্মী ও পরিবর্তনে বিশ্বাসী একজন রোল মডেল হিসেবে উল্লেখ করেছেন।’

প্রসঙ্গত, চলছি এসএসসি সমমানের পরীক্ষায় নিয়মিত প্রশ্নপত্র ফাঁস নিয়ে বেকায়দায় আছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। প্রশ্নফাঁস ঠেকাতে শিক্ষামন্ত্রণালয় বার বার ব্যর্থতার কথা বলছে গণমাধ্যম। জাতীয় পার্টির এক সংসদ সদস্য প্রশ্নফাঁস ঘিরে শিক্ষামন্ত্রীকে নিজের ব্যর্থতা শিকার করে পদত্যাগ করতে বলেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

অতিরিক্ত ডিআইজির ভাড়া বাসায় মাদক পার্টি, আটক ৮৫ জনের কারাদণ্ড

শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদানে পুরস্কার পাচ্ছেন : শিক্ষামন্ত্রী

আপডেট টাইম : ০৩:০৮:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০১৮