ঢাকা ১২:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা ‘ভালো হয়ে যাও মাসুদ’, আলোচিত বিআরটিএ কর্মকর্তা এবার ঢাকায় বদলি

পোপ ফ্রান্সিসের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক করেছেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৯:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০১৮
  • ৩১২ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিসের সঙ্গে হলি সি-তে (ভ্যাটিক্যান সিটি) বৈঠক করেছেন। গতকাল সোমবার স্থানীয় সময় সকালে রোমের আবাসস্থল পারকো দেই প্রিনচিপি গ্র্যান্ড হোটেল থেকে ভ্যাটিক্যান সিটিতে যান প্রধানমন্ত্রী। সকাল ১০টায় প্রধানমন্ত্রী ভ্যাটিক্যান সিটিতে পৌঁছার পর সেখানে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়।

পরে প্রধানমন্ত্রী ভ্যাটিক্যান সিটিতে পোপের সঙ্গে তাঁর কার্যালয়ে বৈঠক করেন। প্রধানমন্ত্রী পোপকে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের ওপর একটি পেইন্টিং উপহার দেন। পোপও পরে শেখ হাসিনাকে একটি ক্রেস্ট উপহার দেন। পোপ প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদেরও স্যুভেনির উপহার দেন। প্রধানমন্ত্রীর সঙ্গে অন্যান্যের মধ্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা আছেন।

ক্যাথলিক সম্প্রদায়ের শীর্ষ ধর্মগুরু পোপ দুই মাস আগে ঢাকা সফরকালে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করার পর এই বৈঠকটি অনুষ্ঠিত হলো। ঢাকার বৈঠকে পোপ রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি এবং সহিংসতা পরিহার ও রোহিঙ্গাদের মর্যাদার সঙ্গে দেশে ফিরিয়ে নেয়ার আহ্বান জানিয়েছিলেন। পোপ ফ্রান্সিস শেখ হাসিনার আমন্ত্রণে দুই মাস আগে ৩১ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ সফর করেন।

শেখ হাসিনা ভ্যাটিক্যান সিটিতে সেক্রেটারি স্টেট অব ভ্যাটিক্যান সিটি কার্ডিনাল পিত্রো পারোলাইনের সঙ্গেও বৈঠক করেন এবং সিস্টিন চ্যাপেল ও সেন্ট পিটার’স ব্যাসিলিকা পরিদর্শন করেন।

এদিকে সন্ধ্যায় রোমে প্রদানমন্ত্রীর সঙ্গে তাঁর হোটেলে সৌজন্য সাক্ষাত্ করার কথা বিশ্ব খাদ্য কর্মসূচির নির্বাহী পরিচালক ডেভিড বিয়েসলে। শেখ হাসিনা ইতালি ও ভ্যাটিক্যান সিটিতে ৪ দিনের সরকারি সফরে রবিবার সন্ধ্যায় এখানে এসে পৌঁছান। তিনি আজ মঙ্গলবার স্থানীয় সময় সকালে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (ইফাদ) ৪১তম পরিচালনা পর্ষদের বার্ষিক অধিবেশনে যোগ দেবেন। তিনি সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে মূল প্রবন্ধও উপস্থাপন করবেন। ১৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

আসমা জাহাঙ্গীরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাকিস্তানের বিশিষ্ট মানবাধিকার আইনজীবী ও সমাজকর্মী আসমা জাহাঙ্গীরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। গতকাল এক শোক বার্তায় তিনি পাকিস্তানসহ গোটা বিশ্বে নারী অধিকার ও সংখ্যালঘুদের অধিকার সুরক্ষায় আসমা জাহাঙ্গীরের ভূমিকার কথা স্মরণ করেন। শেখ হাসিনা এক সরকারি সফরে ইতালিতে অবস্থান করছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ

পোপ ফ্রান্সিসের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক করেছেন

আপডেট টাইম : ১১:৫৯:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০১৮