ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

১৭ আসনে নির্বাচনের ঘোষণা জাতীয় পার্টির এরশাদ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:০০:১২ অপরাহ্ন, সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০১৮
  • ৪৭১ বার

হাওর বার্তা ডেস্কঃ জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ঢাকা-১৭ (ক্যান্টনমেন্ট, গুলশান, বনানী, ভাষানটেক) আসনে নির্বাচন করার ঘোষণা দিলেন। আসনটিতে ২০০৮ সালের নির্বাচনে মহাজোটের প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছিলেন তিনি। ভাষানটেক মোড়ে পথসভায় আজ সোমবার দুপুরে হুসেইন মুহম্মদ এরশাদ এ ঘোষণা দেন।

এরশাদ বলেন, আমি এখানে এমপি (সংসদ সদস্য) ছিলাম। আগামীতে আবার নির্বাচন করতে চাই। আপনারা কি আমাকে ভোট দেবেন? তখন সেখানে উপস্থিত স্থানীয় লোকজনও হাত উঁচিয়ে সমর্থন জানায়।

তিনি বলেন, দেশে এখন আর একটি দল আছে, আওয়ামী লীগ। চিরকাল কেউ ক্ষমতায় থাকে না, আমিও ছিলাম না। আপনারা আমাকে সমর্থন দিলে দেখিয়ে দিতে চাই কিভাবে মানুষের পাশে থাকা যায়।

এরশাদ দাবি করেন, আমার সময়ে খুন গুম ছিল না, মানুষ শান্তিতে ছিল, আবার শান্তি ফিরিয়ে আনতে চাই। আমি বড়লোকের রাজনীতি করি না, গরিবের রাজনীতি করি। আপনাদের ভাগ্য পরিবর্তন করতে চাই।

রাজধানীর ভাষানটেকে এই পথসভার মাধ্যমে নির্বাচনী কার্যক্রম শুরু করেন সাবেক এই রাষ্ট্রপতি। এদিন ভাষানটেক ছাড়াও ধামালকোট ও কচুক্ষেত বাজারের তামান্না কমপ্লেক্সের সামনে পথসভায় তার বক্তব্য রাখার কথা রয়েছে।

এ পথসভায় অন্যদের মধ্যে পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, এসএম ফয়সল চিশতী, যুগ্ম মহাসচিব মোস্তাকুর রহমান মোস্তাক প্রমুখ বক্তব্য দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

১৭ আসনে নির্বাচনের ঘোষণা জাতীয় পার্টির এরশাদ

আপডেট টাইম : ০৪:০০:১২ অপরাহ্ন, সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০১৮