ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

খালেদা জিয়ার মুক্তির দাবিতে প্রেসক্লাবের সামনে মানববন্ধন করছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:০৯:৩৫ অপরাহ্ন, সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০১৮
  • ৩১৭ বার

হাওর বার্তা ডেস্কঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করছে দলের অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীরা। বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে জনতার ঢল নেমেছে। আজ বেলা সাড়ে ১০টা থেকে মানববন্ধন শুরু হয়। এসময় নেতাকর্মীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে।

এদিকে মানববন্ধন কর্মসূচিকে ঘিরে রাজধানীতে আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি তৎপরতা লক্ষ করা গেছে। আজ সকাল ৯টার দিকে রাজধানীর নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে দেখা যায়, সেখানে রাখা হয়েছে মহানগর পুলিশের এপিসি, জলকামান ও প্রিজনভ্যান।

মতিঝিল জোনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) আরিফ হোসেন গণমাধ্যমকে বলেন, ‘এটা স্বাভাবিক প্রক্রিয়া। আর যেহেতু আজ বিএনপি ও ২০ দলের একটা কর্মসূচি আছে, তাই একটু সতর্কতা।’ তিনি আরো বলেন, ‘নগরবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব পুলিশের। আর সে জন্য বাড়তি এ সতর্কতা নেওয়া হয়েছে, যাতে কেউ আন্দোলনের নামে নাশকতা করতে না পারে।’

উল্লেখ্য, গত বৃহস্পতিবার দুপুরে পুরান ঢাকার বকশীবাজারে স্থাপিত বিশেষ জজ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় রায় ঘোষণা করেন। রায়ে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে পাঁচ বছর এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, মাগুরার সাবেক সংসদ সদস্য (এমপি) কাজী সলিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব কামাল উদ্দিন সিদ্দিকী ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমানকে ১০ বছর করে কারাদণ্ডাদেশ এবং দুই কোটি ১০ লাখ টাকা জরিমানা করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

খালেদা জিয়ার মুক্তির দাবিতে প্রেসক্লাবের সামনে মানববন্ধন করছে

আপডেট টাইম : ০৩:০৯:৩৫ অপরাহ্ন, সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০১৮