ঢাকা ১২:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা ‘ভালো হয়ে যাও মাসুদ’, আলোচিত বিআরটিএ কর্মকর্তা এবার ঢাকায় বদলি

রোমে আজ পোপের সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:০২:২৮ অপরাহ্ন, সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০১৮
  • ৩১৯ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা পোপ ফ্রান্সিসের সঙ্গে সাক্ষাৎ করতে আজ ভ্যাটিকান সিটি সফর করবেন। পোপের আমন্ত্রণে সকালে তিনি এই হলি সিটি সফরে যাচ্ছেন। প্রধানমন্ত্রী গতকাল রোববার রোমে এসে পৌঁছান। ভ্যাটিকান সিটিতে পৌঁছার পর সেখানে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দেওয়া হবে।

এর আগে পোপ ফ্রান্সিস প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে গত ৩১ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ সফর করেন। প্রধানমন্ত্রী সেখানে সেক্রেটারি স্টেট অব ভ্যাটিকান সিটি কার্ডিনাল পিত্রো পারোলাইনের সঙ্গে বৈঠক করবেন। পরে তিনি ভ্যাটিকান সিটিতে সিস্টিন চ্যাপেল এবং সেন্ট পিটারস ব্যাসিলিকা পরিদর্শন করবেন।

‘দি সিস্টিন চ্যাপেল’ ভ্যাটিকান সিটিতে ক্যাথলিক ধর্মগুরু পোপের প্রশাসনিক বাসভবন অ্যাপোস্টলিক প্রাসাদের প্রার্থনার জন্য নির্দিষ্ট স্থান। এটি ‘ক্যাপেলো মেগনা’ নামেও পরিচিত। ‘পোপ সিক্সসটাস চতুর্থ’ ১৪৭৭ থেকে ১৪৮০ সালের মধ্যে এটি পুনর্নির্মাণের সময় থেকেই এই নামকরণ হয় এবং সেই সময় থেকেই এটি ধর্মীয় কাজ এবং পোপের কার্যক্রমের জন্য ব্যবহৃত হয়ে আসছে।

‘সেন্ট পিটারস ব্যাসিলিকা’ ভ্যাটিক্যান সিটিতে একটি ইতালীয় রেনেসাঁ (পুনর্জাগরণ) গির্জা। এটি রেনেসাঁ স্থাপত্যকলার একটি অনন্য নিদর্শন এবং পৃথিবীর সবচেয়ে বড় গির্জা। রেনেসাঁ যুগের বিখ্যাত স্থাপত্যবিদ দোনাতো ব্রামান্তে, সে সময়কার বিখ্যাত ভাস্কর ও চিত্রশিল্পী মিকেল অ্যাঞ্জেলো, স্থাপত্যবিদ কার্লো মদার্নো এবং জিয়ান লরেঞ্জো বেরনিনির নকশা প্রণয়ন করেন।

বিকেলে বিশ্ব খাদ্য কর্মসূচির নির্বাহী পরিচালক ডেভিড বিসলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর রোমে অবস্থানরত হোটেল কক্ষে সাক্ষাৎ করবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্টের (ইফাদ) পরিচালনা পর্ষদের বার্ষিক অধিবেশনে যোগ দিতে ইতালিতে চার দিনের সরকারি সফরে রোববার দেশটিতে আসেন।

এমিরেটসের একটি ফ্লাইট প্রধানমন্ত্রী এবং তাঁর সফরসঙ্গীদের নিয়ে স্থানীয় সময় ৬টা ৪৫ মিনিটে রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি-ফিউমিসিনো বিমানবন্দরে অবতরণ করে।

ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার এবং ইফাদের সহসভাপতি পেরিন সেন্ট অ্যাঞ্জি বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। পরে প্রধানমন্ত্রীকে বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা সহযোগে রোমের ‘পার্কো ডি প্রিনসিপি গ্র্যান্ড হোটেল অ্যান্ড স্পা’তে নিয়ে যাওয়া হয়। ইতালি সফরকালীন তিনি সেখানেই অবস্থান করবেন।

স্থানীয় আওয়ামী লীগের বিপুলসংখ্যক নেতাকর্মী হোটেলে শেখ হাসিনাকে ফুলেল শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রী ইফাদের ৪১তম পরিচালনা পর্ষদের বার্ষিক অধিবেশনে আগামীকাল যোগদান করবেন। তিনি সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে মূল প্রবন্ধও উপস্থাপন করবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ

রোমে আজ পোপের সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০৩:০২:২৮ অপরাহ্ন, সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০১৮