ঢাকা ০৫:৩৬ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ক্যান্সারের ঝুঁকি কমিয়ে দেয় কিসমিস

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৩৫:২৬ অপরাহ্ন, শনিবার, ১০ ফেব্রুয়ারী ২০১৮
  • ৪৩৭ বার

হাওর বার্তা ডেস্কঃ খাবারে স্বাদের সংযোজন ঘটাতে কিসমিসের কদর অনেক বেশি। বিশেষ করে মিষ্টি জাতীয় খাবার সাজাতে কিসমিস চাই-ই। কিসমিসে রয়েছে স্বাস্থ্য উপকারী নানা গুণ।

১) কিসমিসের অ্যান্টিঅক্সিডেন্ট দেহের কোষগুলোকে ফ্রি র্যাডিক্যাল ড্যামেজের হাত থেকে রক্ষা করে এবং ক্যান্সারের কোষ উৎপন্ন হওয়ায় বাধা প্রদান করে। কিসমিসে আরো রয়েছে ক্যাটেচিন, যা পলিফেনলিক অ্যাসিড। এটি ক্যান্সার মুক্ত রাখতে সাহায্য করে। কিসমিসের আঁশ ক্যান্সারের ঝুঁকি একেবারে কমিয়ে দেয়।

২) রক্তশূন্যতার কারণে অবসাদ, শারীরিক দুর্বলতা, বা রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে। এমনকি, বিষণ্ণতাও দেখা দিতে পারে। কিশমিশে আছে, প্রচুর পরিমাণে লৌহ উপাদান, যা রক্তশূন্যতা দূর করতে সাহায্য করে।

৩) রক্তে ভিটামিন এ, এ-বিটা ক্যারোটিন এবং এ-ক্যারোটিনয়েড থাকে। কিসমিস এন্টি-অক্সিডেন্ট হিসেবে কাজ করতে পারে। যা চোখের ফ্রি-রেডিকল দূর করতে সক্ষম। দৃষ্টি শক্তি হ্রাস ও চোখে ছানি পড়ে না। কিসমিস চোখের জন্য খুব উপকারি।

৪) অনেকের ঠিকমত ঘুম আসে না। তাদের জন্য কিসমিস অনেক উপকারি। কারন কিশমিসের মধ্যে রয়েছে প্রচুর আয়রন যা মানুষের অনিদ্রার চিকিৎসায় বিশেষভাবে উপকারী।

৫) রক্তে অধিক মাত্রায় এসিডিটি (অম্লতা) বা টক্সিসিটি (বিষ উপাদান) থাকলে, তাকে বলা হয়, এসিডোসিস। এসিডোসিসের (রক্তে অম্লাধিক্য) কারণে বাত, চর্মরোগ, হৃদরোগ ও ক্যান্সার হতে পারে। কিশমিশ রক্তের এসিডিটি কমাতে সাহায্য করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ক্যান্সারের ঝুঁকি কমিয়ে দেয় কিসমিস

আপডেট টাইম : ০৫:৩৫:২৬ অপরাহ্ন, শনিবার, ১০ ফেব্রুয়ারী ২০১৮