ঢাকা ০৪:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ম্যাজিস্ট্রেসি ছেড়ে রাজনীতিতে, সালাহউদ্দিনের একাল-সেকাল উন্নয়নের নতুন স্বপ্ন দেখছে বগুড়া প্রশাসনের নাকের ডগায় ভুয়া জার্মান ক্লাব বিদেশি ক্লাবের সাইনবোর্ডে রমরমা মাদক ব্যবসা ঢাকা উত্তরে দুই, দক্ষিণে চার নেতা আলোচনায় বিএনপির সম্ভাব্য মেয়র পদপ্রার্থী নয় বছর পর খুলল ওসমানী উদ্যান পদত্যাগের নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী ‘সেরা পরামর্শ’ দিয়েছিলেন: ইশরাক প্রশাসনের নাকের ডগায় অতিরিক্ত ডিআইজির বাড়ি’ বলে অভয় দেওয়া হয় আমন্ত্রিতদের ৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস সুন্দরবনের হিরণ পয়েন্ট পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী সাইবার সুরক্ষাসহ গণমাধ্যম-সংশ্লিষ্ট আইন সংশোধন হচ্ছে: তথ্যমন্ত্রী

এক পরীক্ষার্থীর দায়িত্বে ১১ কর্মকর্তা দায়িত্বপালন করেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:২৯:৪০ অপরাহ্ন, বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০১৮
  • ২৯৩ বার

হাওর বার্তা ডেস্কঃ রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী মনোমোহিনী উচ্চবিদ্যালয় কেন্দ্রে চলতি এসএসসি পরীক্ষায় এক পরীক্ষার্থীর জন্য কর্মকর্তাসহ ১১ জন দায়িত্বপালন করেন। বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্র সচিব আকবর হোসেন।

তিনি জানান, গত রোববার সকাল ১০টায় শারীরিক শিক্ষা বিষয়ে সজীব নামের এক শিক্ষার্থী আড়ানী মনোমোহিনী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অংশগ্রহণ করে। সজীব ডাকরা উচ্চ বিদ্যালয়ের ছাত্র। সে গত বছর শারীরিক শিক্ষা বিষয়ে অকৃতকার্য হয়। ফলে সে এ বছর পরীক্ষা দেয়ার জন্য মাস দুয়েক আগে ফরম পূরণ করে। তার রোববার এই বিষয়ে পরীক্ষা ছিল।

কেন্দ্র সচিব আকবর হোসেন জানান, এ বিষয়ের একজনই পরীক্ষার্থী ছিল সজীব। তার পরীক্ষায় দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট, কেন্দ্র সচিব, সহকারী কেন্দ্র সচিব, হল সুপার, কক্ষ পরিদর্শক, দুইজন পুলিশ, দুইজন অফিস সহকারী, দুইজন পিয়নসহ মোট ১১ জন দায়িত্বপালন করেন।

বাঘা উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা যোবায়ের হোসেন বলেন, উপজেলায় ৯টি কেন্দ্রের মধ্যে মাত্র আড়ানী মনোমোহিনী উচ্চবিদ্যালয় কেন্দ্রে একজন মাত্র পরীক্ষায় অংশগ্রহণ করে। আমি নিজে পরীক্ষা হল পরিদর্শন করেছি।

উপজেলায় ৯টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী দুই হাজার ৬৪৫ জন। তবে একজন পরীক্ষার্থীর জন্য কর্মকর্তাসহ ১১ জন দায়িত্বপালন করার বিষয়ে স্বীকার করেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ম্যাজিস্ট্রেসি ছেড়ে রাজনীতিতে, সালাহউদ্দিনের একাল-সেকাল

এক পরীক্ষার্থীর দায়িত্বে ১১ কর্মকর্তা দায়িত্বপালন করেন

আপডেট টাইম : ০৩:২৯:৪০ অপরাহ্ন, বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০১৮