ঢাকা ০১:৪০ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে জঙ্গিবাদ পর্যবেক্ষণের নির্দেশ দিয়েছেন : রাষ্ট্রপতির

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৩:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০১৮
  • ৩১৬ বার

হাওর বার্তা ডেস্কঃ রাষ্ট্রপতি আবদুল হামিদ জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদে কেউ যেন যুক্ত হতে না পারে এ জন্য শিক্ষার্থী ও শিক্ষকদের ওপর পর্যবেক্ষণ জোরদার করতে বেসরকারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।

রাষ্ট্রপতি গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গভবনে কেবিনেট হলে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় ধর্মীয় উগ্রবাদ, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ প্রতিরোধে কমিটি গঠন করে শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিবিড় পর্যবেক্ষণে রাখার নির্দেশ দেন।

রাষ্ট্রপতি হামিদ বলেন, একশ্রেণীর শিক্ষক ও শিক্ষার্থীর ধর্মীয় উগ্রবাদে জড়িত থাকার কারণে বিশ্বব্যাপী দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে শিক্ষা বাণিজ্যের মানসিকতা পরিহার এবং শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানে গড়ে তুলতে সমায়োপযোগী গুণগত শিক্ষা নিশ্চিত করার নির্দেশ দেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব এম জয়নাল আবেদিন বাসসকে এ কথা বলেন। আবদুল হামিদ শিক্ষার্থীদের বৈশ্বিক প্রতিযোগী হিসেবে গড়ে তুলতে বিশ্ববিদ্যায়গুলোতে বিশ্ব মানের পাঠ্যক্রমের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

রাষ্ট্রপতি নতুন আশা ও লক্ষ্য নিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া শিক্ষার্থীদের প্রত্যাশা যাতে কোনভাবে চুরমার হয়ে না যায় সে ব্যাপারে বিশেষ মনোযোগী হতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

আবদুল হামিদ ২৩টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও কোষাধ্যক্ষের পদ শূন্য থাকায় গভীর উদ্বেগ প্রকাশ করে এসব বিশ্ববিদ্যালয়ের সার্বিক কর্মকান্ড তদারকির জন্য বিশেষ করে মঞ্জুরি কমিশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন। ৯৫টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৫৮ জন উপাচার্য এবং রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবগণ বৈঠকে উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে জঙ্গিবাদ পর্যবেক্ষণের নির্দেশ দিয়েছেন : রাষ্ট্রপতির

আপডেট টাইম : ১০:২৩:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০১৮