ঢাকা ০৬:১৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

কিশোরগঞ্জের ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)’র বিরুদ্ধে আদালতে মামলা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:১৬:১৭ অপরাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০১৮
  • ৫৪৩ বার

হাওর বার্তা ডেস্কঃ গাড়ির মূল্যবান যন্ত্রাংশ লুট করার অভিযোগে কিশোরগঞ্জের ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)’র বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।

গতকাল রোববার বিকালে ব্যবসায়ী রফিকুল ইসলাম জেলা জেষ্ঠ্য জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: ইকবাল মাহমুদের আদালতে এ মামলাটি করেন, খবর বার্তা সংস্থা ইউএনবির।

বাদীর অভিযোগ আমলে নিয়ে আদালত পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডিকে ঘটনার তদন্ত করে ৩০ দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে আদেশ দেয়।

মামলার এজাহারে বলা হয়, গত বছরের ২১ সেপ্টেম্বর ভৈরব থানার সাব-ইন্সপেক্টর (এসআই) জালাল উদ্দিন বিন আমির রফিকুল ইসলামের গাড়ি আটক করে ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেসুর রহমানের আদেশে থানায় নিয়ে যান। ২ অক্টোবর ওসি গাড়ি ফেরত দেয়ার শর্ত হিসেবে ২ লাখ টাকা দাবি করলে রফিকুল ইসলাম তা দিতে অস্বীকার করেন।

গত বৃহস্পতিবার (ফেব্রুয়ারি ১) আদালতের আদেশে গাড়ি ফেরত নিতে আসলে রফিকুল ইসলাম দেখতে পান গাড়ির মূল্যবান যন্ত্রাংশ নেই। তিনি অভিযোগ করেন চাঁদা না দেয়ায় ওসি আর এসআই মিলে তার গাড়ির মূল্যবান যন্ত্রাংশ লুট করেছে। যোগাযোগ করলে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেসুর রহমান লুটের বিষয়টি অস্বীকার করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

কিশোরগঞ্জের ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)’র বিরুদ্ধে আদালতে মামলা

আপডেট টাইম : ০৫:১৬:১৭ অপরাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০১৮