ঢাকা ০৬:১১ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মুখের দুর্গন্ধ দূর করবে বেদানার খোসা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৪৮:৫৮ অপরাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০১৮
  • ৩৪০ বার

হাওর বার্তা ডেস্কঃ মুখে গন্ধ হলে ধারে কাছে কেউই ঘেঁষতে চায় না। এমনকী মনের মানুষটাও যেন তখন দূরে দূরে থাকতে চায়! দুই বেলা দাঁত মেজেও কোনও সমাধান পাওয়া না গেলে, অনেকেই মাউথওয়াশ ব্যবহার করেন। কিন্তু ঘরেই হার্বাল মাউথওয়াশ বানিয়ে ফেলা সম্ভব। আর এর জন্য প্রয়োজন মাত্র কয়েকটি বেদানার খোসা।

বেদানার খোসায় থাকে অ্যান্টি অক্সিডেন্ট, যা মুখের মধ্যেকার ব্যাকটেরিয়াকে ধ্বংস করে দেয়। মুখের ভিতরে আলসার থাকলে বা মুখে অতিরিক্ত গন্ধ হলেও এটি কাজে লাগে। কী ভাবে বেদানার খোসা ব্যবহার করবেন আসুন জেনে নেওয়া যাক

প্রথমে বেদানাটিকে চার টুকরো করুন। এবার ভাল করে খোসা ছাড়িয়ে নিন। তারপরে কড়া রোদে শুকোতে দিন সেই খোসাগুলো। ৩-৪ দিন রোদে রাখুন। খোসার আর্দ্রতা দূর হয়ে তা শুকিয়ে গিয়েছে কি না দেখে নিন। শক্ত খোসাগুলি মিহি করে গুঁড়ো করুন।

এবার এক লিটার পানিতে ২০ গ্রাম বেদানা খোসার গুঁড়ো মিশিয়ে তা ফুটিয়ে নিন। পানি ফুটে গেলে, একটি বোতলে ভরে ফ্রিজে রাখুন। কোথাও বের হবার আগে সেই জল দিয়ে কুলকুচি করুন।

কেবল দুর্গন্ধ যে পালাবে তাই নয়, দাঁতে ক্যাভেটি, ওরাল ক্যানসার ইত্যাদি থেকে দূরে থাকতেও সাহায্য করে এই টোটকা। প্রতিদিন কুলকুচি করেই দেখুন না। মুখের হাসি হবে অক্ষয় আর অবশ্যই সুরভিত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মুখের দুর্গন্ধ দূর করবে বেদানার খোসা

আপডেট টাইম : ০৫:৪৮:৫৮ অপরাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০১৮