ঢাকা ০৭:১২ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

দুর্নীতি মামলায় হাজিরা দিতে তৃতীয় দিনে আদালতে যাচ্ছেন খালেদা জিয়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪২:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০১৮
  • ৪৪২ বার

হাওর বার্তা ডেস্কঃ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে টানা তৃতীয় দিনের মতো বৃহস্পতিবার বিশেষ আদালতে যাবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া এ তথ্য নিশ্চিত করে বলেন, আজ বেলা সাড়ে ১১টার দিকে বিশেষ আদালতে উপস্থিত হবেন খালেদা জিয়া। রাজধানীর বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকার ৫নং বিশেষ জজ ড. আখতারুজ্জামানের আদালতে এ মামলার বিচারকার্য চলছে।

আজ মামলাটির আসামিপক্ষের যুক্তি উপস্থাপনের জন্য দিন ধার্য রয়েছে।

এর আগে মঙ্গলবার রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোশাররফ হোসেন কাজল এ মামলায় যুক্তি উপস্থাপন শেষ করেন। এর পর আসামি ট্রাফিক বিভাগের সাবেক ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্নার পক্ষে যুক্তি উপস্থাপন শুরু করেন আইনজীবী আমিনুল ইসলাম।

এদিন যুক্তি উপস্থাপন শেষ না হওয়ায় পরবর্তী যুক্তি উপস্থাপনের জন্য বুধবার দিন ধার্য করেন আদালত। এদিন যুক্তি উপস্থাপন শেষ না হওয়ায় বৃহস্পতিবার দিন ধার্য করেন আদালত।

এর আগে গত ২৫ জানুয়ারি আদালত এ যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করেন।

একই আদালত জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য আগামী ৮ ফেব্রুয়ারি দিন ধার্য করেন।

উল্লেখ্য, জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে ২০১০ সালের ৮ আগস্ট রাজধানীর তেজগাঁও থানায় দ্বিতীয় মামলাটিও করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী

দুর্নীতি মামলায় হাজিরা দিতে তৃতীয় দিনে আদালতে যাচ্ছেন খালেদা জিয়া

আপডেট টাইম : ১০:৪২:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০১৮