ঢাকা ১২:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক এ মন, হৃদয় জড়ালে আমায় কখন— কী বার্তা তমা মির্জার এক হাজার গোলের টার্গেট রোনালদোর হাসিনার মতো করলে তোমাদেরও জনগণ বিদায় করে দেবে: ফজলুর রহমান ১০০ ফুট লালগালিচায় চীনের প্রেসিডেন্টকে স্বাগত জানালেন ট্রাম্প বিশ্বের বৃহত্তম বাণিজ্যিক জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ আত্মহত্যায় প্ররোচনার মামলা ফের ৪ দিনের রিমান্ডে এমপি নজরুল ইসলামকে জাতিসংঘের ৮১তম অধিবেশন সভাপতির কার্যালয়ের আইন কর্মকর্তা হলেন জাইমা রহমান সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর লাল শাপলার স্বর্গরাজ্য সাতলা বিল, মুগ্ধ পর্যটকেরা

অর্থমন্ত্রীকে ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা চাওয়ার আহ্বান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩২:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০১৫
  • ৩৯৩ বার

আগামী ২৪ ঘণ্টার মধ্যে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন।

ফেডারেশনের সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ ও মহাসচিব অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল বুধবার এক বিবৃতিতে এ দাবি জানান।

বিবৃতিতে তারা বলেন, অর্থমন্ত্রী বিভিন্ন সময় অযাচিত, বিরূপ ও হাস্যকর মন্তব্য করে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন। অতীতে তিনি স্বৈরাচার সরকারের মন্ত্রী ছিলেন এবং এখনো তার স্বৈরাচারী মনোভাবের পরিবর্তন হয়নি। এ জন্য তিনি এ রকম ঔদ্ধত্যপূর্ণ আচরণ করছেন।

ঘোষিত পে-স্কেলে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের চার দফার কোনোটিই গ্রহণ করা হয়নি এমন দাবি করেন তারা। বিবৃতিতে তারা বলেন, অর্থমন্ত্রীর মন্তব্য বাংলাদেশের শিক্ষা পরিবারের প্রায় সাড়ে পাঁচ কোটি সদস্যের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে। এ অবস্থায় আমরা অর্থমন্ত্রীকে ২৪ ঘণ্টার মধ্যে তার বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্য ক্ষমা প্রার্থনার আহ্বান জানাই। অন্যথায় শিক্ষাপ্রতিষ্ঠানে উদ্ভূত পরিস্থিতির দায়ভার মন্ত্রীকেই বহন করতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।

এর আগে মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের কাছে অর্থমন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা জ্ঞানের অভাবে আন্দোলন করছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক

অর্থমন্ত্রীকে ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা চাওয়ার আহ্বান

আপডেট টাইম : ১২:৩২:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০১৫