ঢাকা ০৬:২৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

কিশোরগঞ্জে সেই ভূমি কর্মকর্তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:১৯:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০১৮
  • ৪৬৩ বার

হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জের আলোচিত সাবেক ভূমি অধিগ্রহণ কর্মকর্তা সেতাফুল ইসলামের বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সোমবার কিশোরগঞ্জের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পাঁচ দিনের রিমান্ডের আবেদন করলে বিজ্ঞ বিচারক আব্দুছ ছালাম খান এ আদেশ দেন।

প্রসঙ্গত ভূমি অধিগ্রহণ কর্মকর্তা সেতাফুল ইসলাম কিশোরগঞ্জে কর্মরত থাকা অবস্থায় ভূমি অধিগ্রহণ বাবদ পাঁচ কোটি টাকা আত্মসাত করেন মর্মে অভিযোগ ওঠে। অভিযোগের প্রেক্ষিতে তাকে পিরোজপুর জেলায় বদলি করা হয়।

এ ঘটনায় দুর্নীতি দমন কমিশন ময়মনসিংহ সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রাম প্রসাদ মন্ডল ঘটনার তদন্ত করে গত ১৭ জানুয়ারি কিশোরগঞ্জ মডেল থানায় সেতাফুল ইসলামকে আসামি করে একটি মামলা দায়ের করেন। দুর্নীতির মামলায় গত ১৭ জানুয়ারি পিরোজপুর জেলার সার্কিট হাউসের সামনে থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। পরে তাকে আদালতের মাধ্যমে রাজশাহী কারাগারে পাঠানো হয়। সেখান থেকে গত রবিবার তাকে কিশোরগঞ্জে আনা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

কিশোরগঞ্জে সেই ভূমি কর্মকর্তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত

আপডেট টাইম : ০৪:১৯:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০১৮