ঢাকা ১০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মদনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে পৌর যুবদলের আনন্দ র‌্যালি বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ সাড়ে ৩ কেজি ওজনের দুই ইলিশ ১৫ হাজার টাকায় বিক্রি মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর আইন হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী থমকে আছে উন্নয়ন প্রকল্প ও তদারকি, মন্ত্রণালয়ে ঘুরছেন এমপিরা কেন শিশুদের ঘ্রাণবিষয়ক শিক্ষা দিতে বললেন এই বিশেষজ্ঞ নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বাড়ল বেতন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান নরওয়ের রাজার মৃত্যুতে বাংলাদেশের পক্ষে শোকবইয়ে স্বাক্ষর স্থানীয় সরকার মন্ত্রীর যশোরে নিষিদ্ধ আ. লীগের প্রতিমন্ত্রী ও এমপিসহ ১১৩ জনের নামে মামলা

পরীক্ষার সময় ফেসবুক বন্ধের সিদ্ধান্ত হয়নি জানিয়েছেন : শিক্ষামন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০১৮
  • ৩৫৬ বার

হাওর বার্তা ডেস্কঃ পরীক্ষার সময় ফেসবুক বন্ধের সিদ্ধান্ত হয়নি জানিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্নপত্র ফাঁস রোধে বিটিআরসি’র সহযোগিতা চাওয়া হয়েছে। গতকাল জাতীয় সংসদে জাতীয় পার্টির সদস্য পীর ফজলুর রহমানের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান। তিনি বলেন, পরীক্ষার সময় ফেসবুক বন্ধ করার কোনো কথা বলা হয়নি, বন্ধ করার ক্ষমতাও আমাদের নেই। তবে ফেসবুকে প্রশ্নপত্র ফাঁস রোধে বিটিআরসি’র সহযোগিতা চাওয়া হয়েছে।

মন্ত্রী বলেন, আগে প্রশ্নপত্র বিজি প্রেস (বাংলাদেশ সরকারি মুদ্রণালয়) থেকে ফাঁস হয়ে যেতো। সেখানে নানা ব্যবস্থা নেয়ার ফলে এখন সেখান থেকে প্রশ্নপত্র ফাঁস হয় না। তবে দেড় মাস ধরে এসএসসি-এইচএসসি পরীক্ষা হয়। তাই দীর্ঘ দিন হাজার হাজার কেন্দ্রে পাহারা দিয়ে প্রশ্ন রাখা বড় কঠিন কাজ। ওই প্রশ্নগুলো যখন স্কুলে পৌঁছায়, কিছু শিক্ষক আছেন, তারা প্রশ্ন বিলির আগে খুলে ফেসবুক ও অন্যান্য সামাজিক মাধ্যমে পাঠিয়ে দেন। আমরা এই জায়গাটায় আটকে গেছি। তাই বলেছি, বিটিআরসি’র (বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন) সঙ্গে আলাপ করবো। তারা ওই প্রক্রিয়ায় কোনো সহযোগিতা করতে পারেন কি-না।

নাহিদ বলেন, বিটিআরসিকে বলা হয়েছে, একটি নির্দিষ্ট সময়ের জন্য বা কয়েক ঘণ্টার জন্য ফেসবুক বন্ধ রাখতে পারেন কি-না, সেটা নিয়ে আলাপ করেছি। বিটিআরসি জানিয়েছে, বিভিন্ন পদ্ধতিতে এসব প্রশ্ন আসে, তাই পরীক্ষার সময়টাতে তারা সেখানে লোক নিয়োগ করে রাখবেন। তারা পরীক্ষার সময় যদি কিছু হয়, তাৎক্ষণিকভাবে জানাবেন, সে অনুসারে পুলিশ ব্যবস্থা নিতে পারবে। বিটিআরসি সহযোগিতার আশ্বাস দিয়েছে, তারা বলেছে ফেসবুক বন্ধ না করেও অন্যভাবে সহযোগিতা করবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মদনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে পৌর যুবদলের আনন্দ র‌্যালি

পরীক্ষার সময় ফেসবুক বন্ধের সিদ্ধান্ত হয়নি জানিয়েছেন : শিক্ষামন্ত্রী

আপডেট টাইম : ১২:২৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০১৮