ঢাকা ০৭:১১ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

খালেদা জিয়া আদালতে যাবেন আগামীকাল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৫:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০১৮
  • ৪২৬ বার

হাওর বার্তা ডেস্কঃ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে আগামীকাল বিশেষ আদালতে যাবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

আজ খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করে বলেছেন, আগামীকাল বেলা সাড়ে ১১টার দিকে বিশেষ আদালতে খালেদা জিয়া উপস্থিত হবেন।

বকশীবাজার আলিয়া মাদরাসায় স্থাপিত বিশেষ আদালত ৫-এর বিচারক ড. আখতারুজ্জামানের আদালতে দুই দুর্নীতি মামলার কার্যক্রমের জন্য দিন ধার্য রয়েছে। গত ২৫ জানুয়ারি বিশেষ জজ ড. আখতারুজ্জামান যুক্তি উপস্থাপনের জন্য এদিন ধার্য করেন।

মামলার এজাহার থেকে জানা গেছে, জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগ এনে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এ ছাড়া জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় আরও একটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মামলায় খালেদা জিয়া ও তারেক রহমান ছাড়া বাকি আসামিরা হলেন মাগুরার সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব কামাল উদ্দিন সিদ্দিকী ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী

খালেদা জিয়া আদালতে যাবেন আগামীকাল

আপডেট টাইম : ১১:৪৫:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০১৮