ঢাকা ১২:০৯ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আদালতে হাজির হয়েছেন খালেদা জিয়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৩৩:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০১৮
  • ৪৭৩ বার

হাওর বার্তা ডেস্কঃ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া পুরান ঢাকার বকশীবাজারে স্থাপিত বিশেষ জজ আদালতে হাজির হয়েছেন। আজ বেলা ১২টার দিকে তিনি আদালতে হাজির হন।

ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক আখতারুজ্জামানের আদালতে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার অন্যতম আসামি শরফুদ্দিন আহমেদের পক্ষে যুক্তিতর্কের ওপর শুনানি চলছে। এর আগে মঙ্গলবারও তার পক্ষে যুক্তিতর্কের শুনানি করেন তার আইনজীবী আহসান উল্লাহ্।

এর আগে এই মামলায় দুদকের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেন আইনজীবী মোশাররফ হোসেন কাজল। এরপর খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবীরা শুনানি শেষ করেন এবং মামলাটি মিথ্যা দাবি করে খালেদা জিয়াকে খালাস দেওয়ার আবেদন করেন।

২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাতের অভিযোগে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়া ও তার বড় ছেলে বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ আসামি ছয়জন।

তারেক রহমানের বিরুদ্ধে এর মধ্যে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে করা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় আসামি খালেদা জিয়াসহ চারজন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আদালতে হাজির হয়েছেন খালেদা জিয়া

আপডেট টাইম : ০৬:৩৩:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০১৮