ঢাকা ০৭:১২ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

আইভীকে হত্যাচেষ্টায় থানায় অভিযোগ এনে থানায় লিখিত দেয়া হয়েছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৩১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০১৮
  • ৩৫৫ বার

হাওর বার্তা ডেস্কঃ নারায়ণগঞ্জ শহরের ফুটপাত থেকে হকার উচ্ছেদ নিয়ে সংঘর্ষের ঘটনায় সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে হত্যাচেষ্টার অভিযোগ এনে থানায় লিখিত দেয়া হয়েছে। এতে নয়জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরও এক হাজারজনকে অভিযুক্ত করা হয়েছে।

আজ সকালে সিটি করপোরেশনের আইনবিষয়ক কর্মকর্তা জিএম এ সাত্তার বাদী হয়ে ওই অভিযোগটি দায়ের করেন। লিখিত অভিযোগে বলা হয়েছে, আইভীকে পরিকল্পিতভাবে হত্যার জন্যই গত ১৬ জানুয়ারি লাঠিসোটা, অস্ত্র নিয়ে হামলা করা হয়।

উল্লেখ করা নয়জনের মধ্যে ঘটনার দিন অস্ত্র প্রদর্শনকারী নিয়াজুল ইসলাম খান ও নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম রয়েছেন। বাকিদের নাম-পরিচয় জানা যায়নি। নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের দায়িত্বরত ওসি আবদুর রাজ্জাক জানান, একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। এখনো মামলা রেকর্ড করা হয়নি। ঊর্ধ্বতন কর্মকর্তারা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবেন।

নারায়ণগঞ্জ শহরের ফুটপাত থেকে হকার উচ্ছেদ নিয়ে গত ১৬ জানুয়ারি সংঘর্ষ হয় মেয়র আইভী ও সাংসদ শামীম ওসমানের কর্মী-সমর্থকদের মধ্যে। সেদিন মানবঢাল তৈরি করে আইভীকে রক্ষা করেন তার কর্মী-সমর্থকেরা। এ সময় আইভীর গায়ে ঢিল লাগে বলে অভিযোগ করা হয়। পরে আইভী সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, এই ঘটনার জন্য শামীম ওসমান দায়ী।

ঘটনার দুদিন পর গত ১৮ জানুয়ারি বিকালে মেয়র আইভী সিটি ভবনে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। ওইদিন বিকাল পৌনে পাঁচটার দিকে তাকে নারায়ণগঞ্জ থেকে এনে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তাকে রাখা হয় নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ)। তার চিকিৎসার জন্য হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট কার্ডিওলজিস্ট অধ্যাপক ড. বরেণ চক্রবর্তী, আবদুজ জাহেদসহ পাঁচ সদস্যের মেডিকেল টিম গঠন করা হয়। দুদিন পর্যবেক্ষণ শেষে গত ২০ জানুয়ারি রাত আটটার দিকে মেয়র সেলিনা হায়াৎ আইভীর শারীরিক অবস্থার উন্নতি হয় বলে জানান অধ্যাপক ড. বরেণ চক্রবর্তী। আজ দুপুরে মেয়র আইভী হাসপাতাল থেকে রিলিজ পাবেন বলে জানা গেছে। এরআগে তিনি সাংবাদিকদের মুখোমুখি হবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী

আইভীকে হত্যাচেষ্টায় থানায় অভিযোগ এনে থানায় লিখিত দেয়া হয়েছে

আপডেট টাইম : ০১:৩১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০১৮