ঢাকা ০৭:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

সরকার বিরোধী বক্তব্যে বিএনপি নেতারা প্রতিযোগিতায় নেমেছেন : ওবায়দুল কাদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৫০:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০১৮
  • ২৯৫ বার

হাওর বার্তা ডেস্কঃ সরকার বিরোধী বক্তব্যের জন্য বিএনপি নেতারা প্রতিযোগিতায় নেমেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বেলা সাড়ে ১১টায় কুমিল্লা-নোয়াখালী সড়ক পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, সরকারবিরোধী বক্তব্যের জন্য বিএনপির নেতাকর্মীরা এখন প্রতিযোগিতায় নেমেছেন। তারা হাইকমান্ডকে খুশি করতে চান। ডিএনসিসি নির্বাচন স্থগিত হওয়ায় আওয়ামী লীগই বেশি হতাশ। আমাদের প্রার্থীর ক্লিন ইমেজ আর বিএনপি প্রার্থী প্যারাডাইস পেপার কেলেঙ্কারিতে অভিযুক্ত। নির্বাচনে শতভাগ বিজয়ের সম্ভাবনা আমাদের ছিল।

তিনি বলেন, নারায়ণগঞ্জে যারা সন্ত্রাস করেছে তাদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করার নির্দেশ রয়েছে। বিষয়টি আমাদের প্রধানমন্ত্রীর নির্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী তদারকি করছেন। সেতুমন্ত্রী জানান, কুমিল্লার টমসনব্রিজ থেকে নোয়াখালীর বেগমগঞ্জ পর্যন্ত আঞ্চলিক মহাসড়ক হচ্ছে।

দুই হাজার এক শ সত্তর কোটি টাকা ব্যয়ে ৫৯ কিলোমিটার মহাসড়কটি নির্মাণ করা হবে। চারটি প্যাকেজে কাজটি হচ্ছে। এক মাসের মধ্যে কাজটি শুরু হবে। সড়ক ও জনপদের উচ্চপদস্থ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

সরকার বিরোধী বক্তব্যে বিএনপি নেতারা প্রতিযোগিতায় নেমেছেন : ওবায়দুল কাদের

আপডেট টাইম : ০৩:৫০:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০১৮